সাধন মন্ডল, বাঁকুড়া : আজ বঙ্গীয় সাহা সমিতি( শুঁড়ি সমাজ)র কলকাতা কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হলো। অধিবেশনে সমিতি ভবন সংস্কার, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, নতুন আজীবন সদস্য অনুমোদন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকের অধিবেশনের মূল আলোচ্য বিষয়।
আজকের অধিবেশনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কৃষ্ণকান্ত সাহা (কেষ্ট দা)সভাপতি বিকাশ বিশ্বাস , সম্পাদক সুবীর সাহা, কোষাধক্ষ্য ও সহকারি কোষাধ্যক্ষ গণ আশীষ সাহা মৃণাল সাহা উজ্জ্বল বিশ্বাস। এছাড়া যাদের উপস্থিতিতে আজকের অধিবেশন সুসম্পন্ন হয়েছে তারা হলেন স্নেহাশীষ বিশ্বাস ,সন্দীপ খান ,উত্তম খান, নিখিলেশ খান, হাসি সাহা, সোমনাথ সাহা ,সৈকত সরকার, দেব জিৎ পোদ্দার, পীযূষ কান্তি সাহা, প্রশান্ত সাহা প্রমূখ। ছাত্রাবাসে থাকা ছাত্র-ছাত্রীদের সুবিধা ও অসুবিধার বিষয়েও আলোচনা হয়।
সমিতি ভবনের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার ও সমাজের বীর বিপ্লবী অগ্নিপুত্র শহীদ ঁগোপীনাথ সাহার আবক্ষ মূর্তি এলেন পার্কে বসানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক স্তরে যোগাযোগ করার জন্য সম্পাদক মহাশয় কে বিশেষ অনুরোধ জানানো হয়।