Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

বঙ্গে প্রাথমিক স্তর থেকে সংস্কৃত ভাষাকে আবশ্যিক করার লক্ষ্যে সংস্কৃত সংস্কৃতি সম্মেলন

বঙ্গে প্রাথমিক স্তর থেকে সংস্কৃত ভাষাকে আবশ্যিক করার লক্ষ্যে সংস্কৃত সংস্কৃতি সম্মেলন

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ের রাজা শ্রীনাথ সভাগৃহে সংস্কৃতজ্ঞ আচার্য অনুভব হাজরার নেতৃত্বে ও সম্পাদনায় অনুষ্ঠিত হয় সংস্কৃত ভাষায় শপথ-গ্রহণকারী বিধায়কদের সম্বর্ধনা সভা ও সংস্কৃত সংস্কৃতি সম্মেলন

গত ১২ জুলাই, রবিবার :  ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ের রাজা শ্রীনাথ সভাগৃহে সংস্কৃতজ্ঞ আচার্য অনুভব হাজরার নেতৃত্বে ও সম্পাদনায় অনুষ্ঠিত হয় সংস্কৃত ভাষায় শপথ-গ্রহণকারী বিধায়কদের সম্বর্ধনা সভা ও সংস্কৃত সংস্কৃতি সম্মেলন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ভারত সেবাশ্রম সঙ্ঘ ও সংস্কৃত সংস্কৃতি সম্মেলন সমিতি।

 দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষার প্রাসঙ্গিকতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সমস্ত বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে সংস্কৃত ভাষা চালু করার জন্য সরকারের কাছে আবেদন জানানোই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। প্রধান বক্তা রূপে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, এছাড়াও স্বামী দিব্যজ্ঞানানন্দজি মহারাজ সহ সঙ্ঘের অন্যান্য সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে সংস্কৃত ভাষায় শপথ-গ্রহণকারী বিধায়কগণের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী মহাশয়, শালতোড়ার বিধায়িকা মাননীয়া চন্দনা বাউড়ি মহাশয়া, বিষ্ণুপুরের বিধায়িকা মাননীয়া শুক্লা চট্টোপাধ্যায় মহাশয়া ও ঝাড়গ্রামের বিধায়ক মাননীয় লক্ষ্মীকান্ত সাউ মহাশয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. গঙ্গাধর কর মহাশয়। সংস্কৃত ভারতী, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রধানরা ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সংস্কৃত রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, স্তোত্র সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজয় চ্যাটার্জী, ইন্দ্ররূপ রায় চৌধুরী, ড. হিরণ্ময় রায় সহ বিভিন্ন কার্যকর্তার ঐকান্তিক প্রয়াসে এবং আচার্য অনুভব হাজরার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। এই অনুষ্ঠানটির বার্তা ছিল ঘরে ঘরে সংস্কৃত, বিদ্যালয়ে বিদ্যালয়ে সংস্কৃত শিক্ষা।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন