সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : পাঠ্যপুস্তকের পাশাপাশি পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে আইন বিষয়ক কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। সেই মোতাবেক পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্দোগে শুক্রবার সিউড়ি কালিগতী স্মৃতি নারী শিক্ষা নিকেতনের ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের সভাকক্ষে একটা আইনি সচেতনতামূলক শিবির অনুষ্ঠীত হয়। শিবিরে আলোচ্য বিষয় হিসেবে বাল্য বিবাহ, শিশু শ্রম, সাইবার ক্রাইম, নারী পাচার সহ বিভিন্ন আইন সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা করা হয়।
হটাৎ কোনো অসুবিধার সম্মুখীন হলে স্থানীয় পঞ্চায়েত ও থানায় "অধিকার মিত্র" দ্বারা সহযোগিতা পাওয়া যাবে। যদি তিনি অসামর্থ হন সেক্ষেত্রে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কিম্বা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ সমাধান করার উদ্যোগ গ্রহণ করবেন সম্পুর্ন বিনামুল্যে। আইন সংক্রান্ত বিষয়ক আলোচনার পাশাপাশি ছাত্রীদের মধ্যে কথা বলার সাহস যোগানোর লক্ষ্যে বিভিন্ন কবিতা, আবৃত্তি পাঠ, গান এবং আলোচ্য বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এল এস এ এর ডেপুটি ডাইরেক্টর স্বাতী মৌলিক, বীরভূম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মহম্মদ রফিক, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামিলা বুলন্দ আখতারী সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ।