Sangbad Bharat
Wednesday, 26 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা
রাজ্য-রাজনীতি

বীরভূমে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

বীরভূমে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা তথা উপপ্রধানের স্বামীকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা-২ গ্রাম পঞ্চায়েতের গোঁসাই গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সেখ রিয়াজুদ্দিন, নলহাটি: ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা তথা উপপ্রধানের স্বামীকে গ্রেপ্তার করল নলহাটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা-২ গ্রাম পঞ্চায়েতের গোঁসাই গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঁসাই গ্রামের বাসিন্দা তথা স্থানীয় তৃণমূল নেতা ও উপপ্রধানের স্বামী কাজল মালের বিরুদ্ধে এক মহিলা গত ৮ আগস্ট নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী মহিলার দাবি, ৭ আগস্ট রাতে বাড়িতে তিনি একা থাকার সুযোগ নিয়ে কাজল মাল তাঁর বাড়িতে ঢুকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। তাঁর চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্ত সেখান থেকে চলে যায় বলে অভিযোগ।


অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে নলহাটি থানার পুলিশ। নলহাটি থানার আইসি অনুপকুমার ঘোষ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারিণীর জবানবন্দিও নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।


৯ আগস্ট ধৃত কাজল মালকে রামপুরহাট আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related News

শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই গোষ্ঠীই। মঙ্গলবার কা...

5 hrs ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা ...

17 hrs ago
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির Breaking
রাজ্য-রাজনীতি
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদ...

বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ৯ জন সদস্য। সোমবার সিউড়ি সদর ...

18 hrs ago
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে
রাজ্য-রাজনীতি
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত...

ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জো...

1 days ago
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক...

1 days ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা Breaking
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্র...

1 days ago
ভাষা নির্বাচন করুন