Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা, ১৯ সদস্যের স্বাক্ষরিত প্রস্তাব জমা

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা, ১৯ সদস্যের স্বাক্ষরিত প্রস্তাব জমা

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে নতুন রাজনৈতিক জল্পনার সূচনা করলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশের সদস্যদের

সেখ রিয়াজুদ্দিন , বীরভূম : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে নতুন রাজনৈতিক জল্পনার সূচনা করলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশের সদস্যরা। মঙ্গলবার জেলা পরিষদের ১৯ জন সদস্যের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব প্রশাসনের কাছে জমা পড়েছে। প্রস্তাবটি জেলা পরিষদের সভাধিপতি এবং বর্ধমান বিভাগের ডিভিশনাল কমিশনারের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

৫২ সদস্যের বীরভূম জেলা পরিষদে ৫১ জন তৃণমূল কংগ্রেস এবং ১ জন কংগ্রেসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তীর মৃত্যু হওয়ায় বর্তমানে কার্যকর সদস্য সংখ্যা কমেছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর ধারা ১৪৬(২) অনুযায়ী মোট সদস্যের অন্তত এক-তৃতীয়াংশের সমর্থন থাকলেই অনাস্থা প্রস্তাব আনা যায়। সেই নিয়ম মেনেই ১৯ জন সদস্য এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

জানা গিয়েছে, জেলা পরিষদের সদস্য নব গোপাল বাউরি অনাস্থা প্রস্তাবটি দাখিল করেন। তিনি টেলিফোনে সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে সভাধিপতি দপ্তরে আসছেন না এবং আর্থিক বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠকও ডাকা হচ্ছে না। ফলে বহু উন্নয়নমূলক প্রকল্প ও প্রশাসনিক কাজ আটকে রয়েছে এবং বরাদ্দ অর্থও যথাসময়ে ব্যয় করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সভাধিপতির প্রতি আস্থা হারিয়েই অনাস্থা আনা হয়েছে বলে তাঁর দাবি।

রাজনৈতিক মহলের মতে, বীরভূমে দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ঘিরে দুই প্রভাবশালী গোষ্ঠীর অস্তিত্ব নিয়ে আলোচনা রয়েছে। যদিও বর্তমানে উভয় শিবিরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সঙ্গে যুক্ত বলে রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সদস্যদের অধিকাংশকেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ১৬ আগস্ট বীরভূম জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হয়। সে সময় নানুর কেন্দ্রের জেলা পরিষদ সদস্য ফায়জুল হক ওরফে কাজল শেখকে সভাধিপতি করা হয়। পরবর্তীতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি হাঁসন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন।

তবে বিধানসভা নির্বাচনের পর জেলার রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের জেরে জেলা পরিষদেও তার প্রভাব পড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

এদিকে, অনাস্থা প্রসঙ্গে কাজল শেখ কিংবা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী অন্য কোনও সদস্য আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি।

এখন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সভা ডাকার বিষয়টি জেলা প্রশাসনের উপর নির্ভর করছে। সেই সভায় অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। প্রস্তাব গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন মিললে কাজল শেখ সভাধিপতির পদ হারাতে পারেন। অন্যথায় তিনি পদে বহাল থাকবেন।

ফলে বীরভূম জেলা পরিষদের ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত সভাধিপতির পদে পরিবর্তন হয় কি না, সেদিকেই এখন জেলার রাজনৈতিক মহলের নজর।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন