Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কালীঘাট তৃণমূল কে ২১শে জুলাই সমাবেশ করার সম্মতি হাইকোর্টের

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কালীঘাট তৃণমূল কে ২১শে জুলাই সমাবেশ করার সম্মতি হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের তরফে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাই সমাবেশের অনুমতি মিলল কালীঘাট তৃণমূলের । এদিন শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত

মোল্লা জসিমউদ্দিন, বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাই সমাবেশের অনুমতি মিলল কালীঘাট তৃণমূলের । এদিন শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত । কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনানিতে জানিয়েছেন, -'বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা গেলেও ৩ হাজারের বেশি জমায়েত করা যাবে না।'চলতি বছরে আর ধর্মতলাতে নয়, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাই সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ধর্মতলায় শহিদ সমাবেশের সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলারই বুধবার শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দেয়, -'ধর্মতলায় রাস্তা আটকে নয়, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তিন ঘন্টায় সভা শেষ করতে হবে।দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে শেষ করতে হবে এই সভা। পুরো রাস্তা বন্ধ রেখে ঘেরাও করা যাবে না'।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে প্রতি বছরই কলকাতায় বড় জমায়েত হয়। সাধারণ মানুষের চলাচল, যানবাহন নিয়ন্ত্রণ এবং শহরের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই আদালত এই শর্ত আরোপ করেছে বলে মনে করা হচ্ছে।সেই সভাতে তিন হাজারের বেশি লোকের জমায়েত করা যাবেনা । রাস্তার অন্য অংশ খুলে রাখতে হবে। পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।কালীঘাট তৃণমূলের একুশে জুলাইয়ের সভার অনুমতি নিয়ে এদিন আদালতে তীব্র বাক বিতণ্ডা হয়। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র বলেন, ‘দশ হাজার সম্ভব নয়। ওয়েলিন্টন বেশি দূর নয়। ওখানে সভা করুন।’ পাল্টা কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাহলে নবান্নের সামনে সভা করার অনুমতি দিন। পুলিশের ইচ্ছে নেই কোনও অনুমতি দেওয়ার। ব্রিগ্রেড হলে আগেই বলতে পারত। আমি সেখানে এক লাখ লোক আনতাম। অন্য গোষ্ঠীর ক্ষেত্রে দশ হাজার লোক আনার অনুমতি দেওয়া হচ্ছে কীভাবে? আমার বেলায় বাধা কেন?’ শেষে দুপক্ষকে থামিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ‘আমার মনে হয় বিড়লা প্ল্যানেটরিয়াম ভাল হবে। কারণ এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা চেয়েছেন। জায়গাটা গান্ধী মূর্তির থেকে দূরেও। কিন্তু এক দিকের রাস্তায় কি দশ হাজার লোক ধরবে? দু'হাজার লোক নিয়ে করুন।’ যদিও পাঁচ হাজার জমায়েতের আর্জি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পরে কলকাতা হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে আড়াই হাজার সমর্থককে আনার অনুমতি দিয়ে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে। সঙ্গে আদালত আরও নির্দেশ দিয়েছে, পর্যাপ্ত পুলিশ রাখতে হবে। যাতে আইন শৃঙ্খলার সমস্যা না হয়। দুপুর ১২টা থেকে ৩টে ৩০-এর মধ্যে সভা করতে হবে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কুড়িজন ভলান্টিয়ারের নাম ও নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। তবেই শহিদ সমাবেশের সভা করতে পারবে কালীঘাট তৃণমূল।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন