Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল গীতা কর্মশালা

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল গীতা কর্মশালা

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ের রাজা শ্রীনাথ সভা গৃহে অনুষ্ঠিত হল সপ্তম গীতা কর্মশালা।

সুজয় চ্যাটার্জি,কলকাতা : গত রবিবার (১৯/০৭/২৬) ভারত সেবাশ্রম সঙ্ঘ অনুমোদিত অনৌপচারিক শিক্ষাকেন্দ্র স্বামী প্রণবানন্দ শিক্ষাঙ্গনের উদ্যোগে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ের রাজা শ্রীনাথ সভা গৃহে অনুষ্ঠিত হল সপ্তম গীতা কর্মশালা। সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে গীতা পূজন, গীতা পাঠ, প্রশ্নোত্তরে আলোচনা ও মূল্যায়নের (লিখিত পরীক্ষা) মাধ্যমে একশত কুড়ি জন গীতা প্রেমীর অংশগ্রহণে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মশালার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের টালিগঞ্জ শাখার অধ্যক্ষ  শ্রীমৎ স্বামী সিদ্ধার্থানন্দজী মহারাজ। আশীর্বচন প্রদান করেন সঙ্ঘের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দিব্যজ্ঞানানন্দজী মহারাজ।সভাপতিত্ব করেন ডঃ শিবনারায়ণ সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী আশা সাবু মহাশয়া (প্রমুখ, গীতা পরিবার, পশ্চিম বঙ্গ), ডঃ দেবদাস মন্ডল মহাশয় (অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়), শ্রীযুক্ত সোমনাথ বিশ্বাস ( ডিরেক্টর, সান সাইন কিডস্ স্কুল) , শ্রীমতী ওলি ভট্টাচার্য মহাশয়া( সদস্য, সংস্কৃত সাহিত্য পরিষদ্),  ডঃ সমীর দাস  (অধ্যাপক, কলিকাতা বিশ্ববিদ্যালয়) । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ গঙ্গাধর কর (প্রাক্তন অধ্যাপক, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) । এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মশালাকে সমৃদ্ধ করেন।

কর্মশালার উদ্যোক্তাদের অন্যতম সদস্য বিজয় কুমার দত্ত বলেন—

"আবৃত্তিঃ সর্বশাস্ত্রানাং বোধাৎ অপি গরিয়সী"—অর্থাৎ শাস্ত্রের আবৃত্তি বোধের চেয়েও বড়। তবে গীতার প্রয়োগের জন্য আবৃত্তির পাশাপাশি অর্থের  বোধও অপরিহার্য। তাই গীতার মর্মার্থ অনুশীলনের জন্য এই কর্মশালার আয়োজন। পরিকল্পনা অনুযায়ী অষ্টাদশ অধ্যায় বিশিষ্ট 'শ্রীমদ্ভগবদগীতা'র অনুশীলনের জন্য আঠারোটি কর্মশালা অনুষ্ঠিত হবে। যা প্রতি মাসের নির্দিষ্ট একটি রবিবার সারাদিন ব্যাপী  অনুষ্ঠিত হবে। প্রথম ছয়টি অধ্যায় অবলম্বনে ছয়টি কর্মশালা পূর্বে সম্পন্ন হয়েছে । আজ তারই অঙ্গ রূপে সপ্তম কর্মশালার আয়োজন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজের প্রেরণা ও  সনাতনী সকল ভক্তবৃন্দের  সক্রিয় অংশগ্রহণে এই কর্মশালা এক মহীরূহে পরিণত হবে—এই আমাদের আশা।


Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন