Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

বাঁকুড়া শুঁড়ি সম্মিলনীর উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা প্রদান

বাঁকুড়া শুঁড়ি সম্মিলনীর উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা প্রদান

বাঁকুড়া জেলা শুঁড়ি সম্মিলনীর উদ্যোগে উপেন্দ্র ছাত্রাবাসের হল ঘরে ২০২৬ সালের জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুঁড়ি সমাজের কৃতি ও দুঃস্থ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান ও আর্থিক সহায়তা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

সৌমী মন্ডল, বাঁকুড়া: প্রতিবছরের ন্যায় এ বছরও বাঁকুড়া জেলা শুঁড়ি সম্মিলনীর উদ্যোগে উপেন্দ্র ছাত্রাবাসের হল ঘরে ২০২৬ সালের জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুঁড়ি সমাজের কৃতি ও দুঃস্থ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান ও আর্থিক সহায়তা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সমিতির পক্ষ থেকে কৃতিদের ৫০৫০ টাকা, একটি মানপত্র , খাতা-কলম এবং স্বামীজীর একটি স্মরণীয় বই তুলে দেওয়া হয়। এছাড়াও সমিতির সভাপতি প্রদীপ কুমার মন্ডল কৃতিদের প্রত্যেকের জন্য ২০০০ টাকা হিসেবে সাহায্য করেন। তাছাড়া তিনি দুঃস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেন তাদের পড়াশোনার ক্ষেত্রে অর্থ কোনভাবে বাধা হয়ে দাঁড়াবে না। তিনি নিজ উদ্যোগে প্রতি মাসে তাদের একাউন্টে এক হাজার টাকা হিসেবে পাঠিয়ে দেবেন।

 সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্ট মানুষজন। সমিতির সভাপতি প্রদীপ কুমার মন্ডল বলেন আমরা আমাদের সমাজের দুঃস্থ মানুষদের সাহায্যে যদি এগিয়ে না আসি তাহলে মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে না তাই আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো।

সমিতির কোষাধক্ষ্য গৌতম কুমার মন্ডল বলেন আমাদের সমাজের এই জেলা সমিতি ছাড়াও কেন্দ্রীয় বঙ্গীয় সাহা সমিতি দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করে থাকেন। মানপত্র ও সম্বর্ধনা পেয়ে খুশি সুপ্রীতি সাহা বলেন ভালো রেজাল্ট করলে যে এই ধরনের সংবর্ধনা পাওয়া যায় তা আগে কখনো ভাবিনি সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত ও উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞ। সকল গুরুজনদের কাছে আমার আবেদন আপনারা আমাদের আশীর্বাদ করুন আমরা যেন বড় হয়ে সমাজ সেবার কাজে নিজেদের নিয়োজিত করতে পারি।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমিতির সম্পাদক অমরনাথ বাগ, দুর্গাপদ মই, রঞ্জিত  মই ,ডাঃ বটকৃষ্ণ মন্ডল, তারাপদ মন্ডল, শ্রীমতি রেখা  মন্ডল, ননী গোপাল চৌধুরী প্রমূখ।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

9 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন