Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

সাইবার প্রতারণা রুখতে পুরুলিয়ার বান্দোয়ান থানায় সচেতনতা শিবির।

সাইবার প্রতারণা রুখতে পুরুলিয়ার বান্দোয়ান থানায় সচেতনতা শিবির।

বান্দোয়ান থানার বড় উদ্যোগ এক ছাতার তলায় শতাধিক ব্যবসায়ী পুরুলিয়া জেলার বান্দোয়ান থানায় সাইবার প্রতারণা ও অনলাইন জালিয়াতি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে মঙ্গলবার বান্দোয়ান থানায় আয়োজিত হল বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচি

সঞ্জয় হালদার, পুরুলিয়া: বান্দোয়ান থানার বড় উদ্যোগ এক ছাতার তলায় শতাধিক ব্যবসায়ী পুরুলিয়া জেলার বান্দোয়ান থানায় সাইবার প্রতারণা ও অনলাইন জালিয়াতি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে মঙ্গলবার বান্দোয়ান থানায় আয়োজিত হল বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচি। এলাকার বিভিন্ন পেশার ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারীদের নিয়ে আয়োজিত এই সচেতনতা শিবিরে প্রায় শতাধিক জন উপস্থিতি ছিল।


অনুষ্ঠানে অংশ নেন এলাকার ঠিকাদার, স্বর্ণ ব্যবসায়ী, রেশন ডিলার, ইটভাটার মালিক, CSP অপারেটর-সহ বিভিন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধের হাত থেকে নিজেদের এবং গ্রাহকদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুরুলিয়া সাইবার থানার একটি বিশেষ দল এই সচেতনতা অধিবেশন পরিচালনা করে। সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল, অনলাইন লেনদেনের সময় সতর্কতা, সন্দেহজনক লিঙ্ক ও ফোনকল থেকে সাবধান থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে উপস্থিতদের সচেতন করা হয়।


বিশেষ করে ব্যবসায়ী ও CSP অপারেটরদের মতো যাঁরা প্রতিদিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কোনও ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

বান্দোয়ান থানার এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী মহলে যথেষ্ট সাড়া পড়ে। উপস্থিত অংশগ্রহণকারীরাও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

2 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন