Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
শিক্ষা ও স্বাস্থ্য

আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির

আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির

আয়ুষ্মান সপ্তাহকে সামনে রেখে স্বেচ্ছা রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বোলপুরের কেন্দ্রডাঙ্গালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

সেখ রিয়াজুদ্দিন, বোলপুর : আয়ুষ্মান সপ্তাহকে সামনে রেখে স্বেচ্ছা রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বোলপুরের কেন্দ্রডাঙ্গালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিকম স্কিলস ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি এবং রোটারি ক্লাব অফ বোলপুর রাঙামাটির যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।



শিবিরের সূচনায় স্বেচ্ছায় রক্তদান করেন রোটারিয়ান সপ্তর্ষি দাস এবং স্কুল অফ ফার্মেসির অধ্যক্ষ অধ্যাপক রণবীর চন্দ্র। তাঁদের হাত ধরে রক্তদান কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্টাফরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। সব মিলিয়ে ৫৬ জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্তদান করেন।

সংগৃহীত রক্ত বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে পাঠানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে সরকারি ব্লাড সেন্টারগুলিতে রক্তের জোগান স্বাভাবিক রাখাই তাঁদের অন্যতম লক্ষ্য।



ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ-সভাপতি নুরুল হক বলেন, “রক্তদান নিয়ে নানা অপপ্রচার ও ভুল ধারণাকে উপেক্ষা করে মানুষকে সচেতন ও উৎসাহিত করতে হবে। নিয়মিত মোটিভেশন ও সচেতনতার মাধ্যমে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আনতে চাই। এর ফলে সরকারি ব্লাড সেন্টারগুলিতে রক্তের জোগানও আরও শক্তিশালী হবে।”


আয়োজকদের দাবি, রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং স্বেচ্ছা রক্তদানের প্রবণতা বৃদ্ধি করাই এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের শিবির বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Related News

দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন ...

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার অর্গানাইজেশ...

1 days ago
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ
শিক্ষা ও স্বাস্থ্য
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ

সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

5 days ago
সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিব...

সিউড়ির রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার মেগা আইনি সচেতনতা কর্মসূ...

5 days ago
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান
শিক্ষা ও স্বাস্থ্য
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা...

বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান।

6 days ago
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
শিক্ষা ও স্বাস্থ্য
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে ভ্যেন্ডা জুনিয়র হাইস্কুলে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

9 days ago
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।
শিক্ষা ও স্বাস্থ্য
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।

তাল পিঠের স্বাদ শিশুদের দিতে উদ্যোগী হয়ে তাল পিঠাপুলির অনুষ্ঠান উদযাপিত করল রায়পুর ব্লকের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক...

10 days ago
ভাষা নির্বাচন করুন