সেখ রাজু : দিন দিন মাদকাসক্ত হয়ে পড়েছে সমাজ। বিশেষ করে যুবসমাজ কে মাদকাসক্ত হাত থেকে রক্ষা করতে সচেষ্ট সরকার ও প্রশাসন। সরকার থেকে প্রশাসন মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে রাজ্যজুড়ে প্রচার অভিযান করছে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট দেখা গেল মাদক বিরোধী সচেতনতা শিবির।
শনিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট হাই মাদ্রাসায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মাদক মানুষের জীবনে কি ভয়ংকর পরিনত আনে তা দেখানো হয় PowerPoint Presentation-এর মাধ্যমে। ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকর প্রভাব, ব্যক্তিজীবন ও সমাজের উপর এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা, শিক্ষক শিক্ষিক রা।