Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

আদালত অবমাননায় উত্তর ২৪ পরগণা জেলাশাসক কে সশরীর হাজিরার নির্দেশ 'ক্ষুব্ধ' হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

আদালত অবমাননায় উত্তর ২৪ পরগণা জেলাশাসক কে সশরীর হাজিরার নির্দেশ 'ক্ষুব্ধ'  হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া বার্তা দিল জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা কে।কলকাতা হাইকোর্টে ‘দায়সারা’ রিপোর্ট জমা। বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে একটি মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া বার্তা দিল জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা কে।কলকাতা হাইকোর্টে ‘দায়সারা’ রিপোর্ট জমা। বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে একটি মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। জেলাশাসককেই আদালতে সশরীর হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।উত্তর ২৪ পরগনার জেলাশাসককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর মন্তব্য, “আমাদের মনে হচ্ছে, ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন।তাই সশরীরে আসতে হবে হলফনামা ও রিপোর্ট নিয়ে।”


আদালত সুত্রে জানা গেছে, ভিআইপি থেকে উল্টোডাঙা পর্যন্ত বেআইনি নির্মাণ ও জবরদখলের বিরুদ্ধে একটি মামলার শুনানিতে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “জেলাশাসককে আসতে বলুন। উনি কি নিজেকে ডিভিশন বেঞ্চের চেয়েও বড় মনে করেন? গ্রুপ ডি স্টাফ ফাইল করছেন রিপোর্ট?” মামলাকারীর আইনজীবী তখন বলেন, “কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট তিনবার চাওয়া হয়েছে। তাও স্পষ্ট আকারে রিপোর্ট দেননি। আদালত শেষ নির্দেশে সতর্ক করে জানায়, এবার রিপোর্ট ঠিকভাবে না দিলে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হবে। তারপরও সেই নির্দেশ মানছেন না।”তারপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, “আমাদের মনে হচ্ছে, ইচ্ছে করেই নির্দেশ অমান্য করছেন। তাই সশরীরে আসতে হবে হলফনামা ও রিপোর্ট নিয়ে।” ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, “প্রধান বিচারপতিকে অসম্মান করছেন। আপনি এত ব্যস্ত?” উত্তর ২৪ পরগনার জেলাশাসকের উদ্দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।” আগামী ২৩ জুলাই সকাল সাড়ে দশটায় উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াকে আদালতে হাজিরার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।রাস্তার ধারে বেআইনি পার্কিং প্লেস ও বিয়েবাড়ি নির্মাণের অভিযোগ তুলে গত ২০২২ সালে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি ।


তাঁর অভিযোগ, নয়নজুলি বুজিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছে। সব সরিয়ে খালমুক্ত করার আবেদন জানানো হয়। ২০২২ সালে জেলাশাসক স্বীকার করে নেন, জবরদখল হয়েছে। সেইসময় প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, জবরদখলের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে। এরপর জেলাশাসক বদল হয়েছে একাধিকবার। কিন্তু রিপোর্ট জমা হয়নি। এবছর তিনবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৫ জুন বিরক্ত বেঞ্চ জানায়, রিপোর্ট না দিলে জেলাশাসককে ডেকে পাঠাবে আদালত। তারপরও রিপোর্ট আসেনি।


এদিন যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে কী পদক্ষেপ করা হয়েছে, তার উল্লেখ নেই। তা দেখেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট জেলাশাসককে সশরীরে হাজিরার নির্দেশ দিল।আগামী ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

7 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

3 days ago
ভাষা নির্বাচন করুন