সৌমী মন্ডল, বাঁকুড়া: বাঁকুড়া জেলা টোল পন্ডিত ও পুরোহিত সমিতির পুরোহিত সম্মেলন ও দুর্গা পুজোর পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ বাঁকুড়া শহরের গোপীনাথপুর বিষ্ণু মন্দিরে।
উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মদনমোহন চট্টরাজ সহ বিশিষ্ট পুরোহিতগণ।
বিশিষ্ট পুরোহিত পুলকেশ সিদ্ধান্ত বলেন জেলার প্রায় ৫০ জন পুরোহিত কে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হল দুর্গাপূজা উপলক্ষে এনারা দুর্গাপুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে পালন করে পুজো করবেন। এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে পুরোহিতদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনক করা যায়।