সঞ্জয় কুমার দোলুই : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় পড়াশোনা ছাত্র ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন। উচ্চ শিক্ষায় বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এর পাশাপাশি নতুন একটা স্কলারশিপ চালু করলেন স্বামী বিবেকানন্দের নামে। ১০০ কোটি টাকার একটা তহবিল গঠন করলেন ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য। বিদেশি পড়াশোনা, ডাক্তারি পড়তে, জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, ছাত্র ছাত্রীদের পড়াশোনায় অর্থের জন্য শিক্ষা বাধা না হয়ে দাঁড়ায় তারজন্য এই তহবিল।
উচ্চ শিক্ষায় ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বাজেটে। আজ ১৪ ই আগস্ট মুখ্যমন্ত্রী বললেন, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা। নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। মাঝ পথে কলেজ বা বিশ্ববিদ্যালয় ছাড়তে না হয় ছাত্রদের। আজ ১৪ ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেন, এতদিন কন্যাশ্রী নামে যে প্রকল্প সেটা আমরা কন্যারত্ন নাম দিলাম। আমাদের ছোট ছোট মেয়েরা রত্ন। আমি চাই, তারা আরও ভালোভাবে পড়াশোনা করে সকলে মাতঙ্গিনী হোক। "
উচ্চ শিক্ষার সাথে স্কুল শিক্ষায় ছাত্রীদের জন্য বৃত্তি দ্বিগুণ করেন মুখ্যমন্ত্রী। ছাত্রীরা স্কুল শিক্ষায় এতদিন ১০০০ টাকা বৃত্তি পেতো এবার থেকে ২০০০ টাকা বৃত্তি পাবে আগামী শিক্ষা বর্ষ অর্থাৎ ২০২৭ সাল থেকে। স্কুল শিক্ষায় যেসব প্রকল্প ছাত্র ছাত্রী রা পেতেন সব গুলোই চালু থাকছে রাজ্যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।