Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

বিজেপির টিকিটে জিতে প্রধান, পরে দলবদল; রাজ্যে পালাবদলের পর লোকপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা

বিজেপির টিকিটে জিতে প্রধান, পরে দলবদল; রাজ্যে পালাবদলের পর লোকপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা

বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই প্রধানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন বিজেপির সদস্যরা

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বিজেপির টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই প্রধানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন বিজেপির সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের খয়রাসোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


জানা গিয়েছে, ১৪ আসন বিশিষ্ট লোকপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের সময় বিজেপি ৮টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বোর্ড গঠন করে। তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৪টি আসন এবং তৃণমূলের টিকিট না পেয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন ২ জন নির্দল সদস্য। খয়রাসোল ব্লকের মোট ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেই সময় একমাত্র লোকপুর গ্রাম পঞ্চায়েতেই বিজেপি বোর্ড গঠন করতে সক্ষম হয়েছিল।

বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জেরে রূপা গোপ প্রধান নির্বাচিত হন। কিন্তু পরবর্তীকালে প্রধান রূপা গোপ এবং বিজেপির আরও এক সদস্য দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে লোকপুর পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলে যায়।


প্রধানের দলবদলের পর কার্যত পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ তৃণমূলের অনুকূলে চলে যায়। যদিও উপপ্রধান বিজেপিতেই থেকে যান।

রাজ্যে পালাবদলের পর ফের লোকপুর পঞ্চায়েতকে নিজেদের দখলে নেওয়ার লক্ষ্যে বিজেপি সক্রিয় হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই প্রেক্ষিতেই প্রধান রূপা গোপের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বিজেপির ছয়জন সদস্য গত ২১ আগস্ট খয়রাসোলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে অনাস্থা প্রস্তাবের আবেদনপত্র জমা দেন বলে জানা গিয়েছে।


বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি নৃপেন্দ্রনাথ সাহা এক সাক্ষাৎকারে জানান, নিয়ম মেনে বিডিও অনাস্থা প্রস্তাবের বিষয়ে আগামী ১০ সেপ্টেম্বর তলবি সভার ডাক দিয়েছেন।

 অভিযোগ, প্রধান দীর্ঘদিন ধরে নিয়মিত পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাঁদের দাবি। সম্প্রতি ভিবিজিরামজি প্রকল্পের কাজের উদ্বোধনে প্রধানকে অনুপস্থিত দেখতে পাওয়া যায় বলেও অভিযোগ করা হয়েছে। সেই প্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার বক্তব্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানের দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া তাঁর কর্তব্য এবং পঞ্চায়েতের কাজে তাঁকে উপস্থিত থাকতে হবে।


অন্যদিকে, লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গোপ অনাস্থা প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, ৩০ আগস্ট, রবিবার সকালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাঠানো অনাস্থা সংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেও তিনি জানিয়েছেন।


প্রধানের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির কারণে তিনি পঞ্চায়েতে যাওয়া কমিয়ে দিয়েছিলেন। একদিন পঞ্চায়েতে গিয়ে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল বলেও তাঁর অভিযোগ। এ বিষয়ে স্থানীয় থানা এবং বিডিওর সাহায্য চাইলেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে তিনি দাবি করেছেন।


সব মিলিয়ে বিজেপির টিকিটে জয়, প্রধান নির্বাচিত হওয়া, পরবর্তীকালে তৃণমূলে যোগদান এবং তারপর রাজনৈতিক পালাবদলের জেরে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব—এই ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে লোকপুর গ্রাম পঞ্চায়েতের রাজনীতি এখন নতুন মোড় নিয়েছে।


আগামী ১০ সেপ্টেম্বরের তলবি সভা ও অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রক্রিয়ায় রূপা গোপ প্রধানের পদে বহাল থাকবেন, নাকি লোকপুর পঞ্চায়েতে ফের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে—সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন