সাধন মন্ডল,বাঁকুড়া :প্রায় সাড়ে ৩০০ বছরের পুরানো রাইপুরের সন্নিকটে চাঁদুডাঙ্গা গ্রামে মা মহামায়া। এখানে মা মহামায়া দুর্গাপুজোর সময় দুর্গা রূপে পূজিতা হন। তবে এখানে উল্লেখ্য হরিহর গঞ্জগড় রাজবাড়ী থেকে রাজলক্ষ্মীকে ষষ্ঠীর দিন শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় মহামায়া মন্দির প্রাঙ্গণে।

সপ্তমীর দিন সকালে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে মা রাজলক্ষ্মীকে মন্দিরে মহামায়ার পাষান মূর্তির পাশে রাখা হয় এখানে মা রাজলক্ষ্মীকে দুর্গা রূপে পূজা করা হয়। আবার দশমীর দিন যথা নিয়মে শোভাযাত্রা সহকারে মা রাজলক্ষীকে চাঁন্দু ডাঙ্গা গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত হরিহর গঞ্জ গড় রাজবাড়ির মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই মহামায়া মন্দিরে মায়ের পাষাণ মূর্তি। চার দিনের পূজো শেষে আজ বিজয়া দশমীর পুজো সমাপ্ত হওয়ার পর মায়ের ঘট বিসর্জন দেওয়া হয় স্থানীয় আলম সায়েরে। আবার ঘট বিসর্জনের সাথে চলে মন্দির চত্বরে সিঁদুর খেলা। বিবাহিত মেয়েরা সিঁদুর খেলায় মাতেন মন্দির প্রাঙ্গণে।