Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস

পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা বহু মানুষ। গ্রামীণ অর্থনীতির স্বার্থে অবিলম্বে পশুহাট পুনরায় চালুর দাবিতে বুধবার রাজনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে ডেপুটেশন দিল সারা বাংলা পশুপাখি হাটবাজার বাঁচাও সমিতি।

সেখ রিয়াজউদ্দিন,রাজনগর : দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা বহু মানুষ। গ্রামীণ অর্থনীতির স্বার্থে অবিলম্বে পশুহাট পুনরায় চালুর দাবিতে বুধবার রাজনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে ডেপুটেশন দিল সারা বাংলা পশুপাখি হাটবাজার বাঁচাও সমিতি।


সংগঠনের যুগ্ম সম্পাদক মহম্মদ শফিউল হক জানান, রাজনগরে পশুহাট পুনরায় চালুর দাবিতেই এদিন বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, প্রায় চার থেকে ছয় মাস ধরে হাট বন্ধ থাকায় পশু ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রামীণ মানুষ চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন। পশুহাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বহু মানুষের সাপ্তাহিক রোজগার বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাঁদের সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।


শফিউল হকের কথায়, গ্রামীণ মানুষ চাইছেন, পুনরায় পশুহাট চালু হোক। কিন্তু কিছু প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে হয়তো তা সম্ভব হচ্ছে না। সংগঠনের দাবি, পশুহাট চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি দিতে হবে। পাশাপাশি, গরু-বাছুর নিয়ে রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও বাধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।


তিনি আরও বলেন, “আমরা শুধু হাট পরিচালনার দায়িত্ব পালন করি। বাকি নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। সাধারণ মানুষের সাপ্তাহিক রুটি-রুজির নিশ্চয়তা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ডেপুটেশন।”


সংগঠনের দাবি, পশুহাট শুধুমাত্র গরু-ছাগল কেনাবেচার জায়গা নয়, বরং গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পশু কেনাবেচার পাশাপাশি হাটকে ঘিরে বিভিন্ন ছোটখাটো ব্যবসা গড়ে ওঠে। সেখানে নানা সামগ্রী বিক্রি করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। ফলে দীর্ঘদিন হাট বন্ধ থাকায় পশুপালক ও ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাটকেন্দ্রিক অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষও।


এদিকে, ডেপুটেশন গ্রহণ করে রাজনগরের বিডিও আশ্বাস দিয়েছেন, কালীপুজোর পর জেলাস্তরে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনিও সাধারণ মানুষের আর্থিক দুরবস্থার বিষয়টি স্বীকার করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বাংলা পশুপাখি হাটবাজার বাঁচাও সমিতির অধীনে রাজ্যের ১৭টি জেলায় প্রায় ১৫০টি পশুহাট বন্ধ রয়েছে। এর মধ্যে বীরভূম জেলাতেই বন্ধ রয়েছে ১১টি হাট। এই পরিস্থিতিতে দ্রুত পশুহাট চালুর বিষয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ করবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা।


এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মহম্মদ শফিউল হক, খায়রুজ্জামান খান, রাকিম মহম্মদ, নাজমুল আলম খান, দাবির হোসেন খাঁ, খুরশীদ রব্বানী-সহ অন্যান্য সদস্যরা।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
আরামবাগের মলয়পুরে যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত ৭ Breaking
জেলার খবর
আরামবাগের মলয়পুরে যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত ৭

ভর দুপুরে আরামবাগে বাস উল্টে বিপত্তি। ঘটনা টি ঘটেছে হুগলির আরামবাগের মলয়পুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্...

5 days ago
ভাষা নির্বাচন করুন