Sangbad Bharat
Saturday, 01 August 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স... শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স...
রাজ্য-রাজনীতি

টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত

টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত

বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয় এবং সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছেন |

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় ব্যাপক তল্লাশি চালাল পুলিশ। বৃহস্পতিবার মহম্মদবাজার ও সিউড়ি থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টুলু মণ্ডলের বাড়ি, বাগানবাড়ি এবং তাঁর ম্যানেজার কাওসার মোল্লার বাড়িতে একযোগে অভিযান চালায়।


এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত টানা অভিযানে মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয় এবং সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান।এই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে

ফাইলবোঝাই গাড়ি আটক

বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন সিউড়ির জীবধরপুর এলাকার একটি ফার্মহাউস থেকে। বোলেরো গাড়িতে বিপুল পরিমাণ ফাইল ও নথি নিয়ে বের হচ্ছিল কয়েকজন ব্যক্তি। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি আটক করে।

জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের টুলু মণ্ডলের সংস্থার কর্মী বলে পরিচয় দেন।



তাঁদের দাবি, টুলু মণ্ডল ফোন করে ওই নথিপত্র অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোথায় নিয়ে যাওয়া হবে, তা পরে ফোনে জানানো হবে বলেও তাঁদের জানানো হয়েছিল বলে পুলিশকে জানান তাঁরা। এরপরই গাড়িসহ সমস্ত নথি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ।এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার বা প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল কি না। যদিও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তকারীরা বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখছেন।মিনার মণ্ডলের পরিবারের দাবি, উদ্ধার হওয়া বিপুল অর্থ ও সোনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল কিছু আলমারি তাঁদের বাড়িতে রেখে যান এবং সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে বলেই জানিয়েছিলেন। আলমারির চাবিও টুলু মণ্ডলের কাছেই ছিল বলে দাবি পরিবারের। মিনারের স্ত্রীর আরও দাবি, তাঁদের সংসার স্বামীর পেনশনের টাকাতেই চলে এবং ওই নগদ অর্থ বা সোনার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।



পুলিশের অনুমান, ২৩ জুলাইয়ের পর থেকেই টুলু মণ্ডল গা-ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ, সোনা এবং বাজেয়াপ্ত নথির সূত্র ধরে আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়েও তদন্ত জোরদার করেছে পুলিশ।এখন নজর তদন্তের পরবর্তী পর্যায়ে। বাজেয়াপ্ত নথিপত্র এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে প্রশাসনসহ জেলার সাধারণ মানুষ।

Related News

শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির Breaking
রাজ্য-রাজনীতি
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির

কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায় 'শিশুর সাথে সাক্ষাতের অধিকার ,অভিভাবকত্ব নির্দেশিকা এবং প্যার...

38 min ago
তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির ভাবনা জোরদার প্রস্তুতি প্রশাসনের
রাজ্য-রাজনীতি
তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির ভাবনা জোরদার প্রস্...

তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে আরও আকর্ষণীয়ভাবে উদযাপনের লক্ষ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হ...

2 days ago
নিট প্রশ্ন ফাঁস মামলায় ধৃত ১৬ জনের দুদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ বদলে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত
রাজ্য-রাজনীতি
নিট প্রশ্ন ফাঁস মামলায় ধৃত ১৬ জনের দুদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ ব...

ধর্মতলায় নিট আন্দোলনে সাংবাদিক নিগ্রহে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃ...

3 days ago
ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মন্ডল
রাজ্য-রাজনীতি
ইটভাটা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন অনুব্রত মন্ডল

কলকাতা হাইকোর্ট ইঁটভাটা সংক্রান্ত মামলায় একগুচ্ছ শর্ত সাপেক্ষ আগাম জামিন দিল বীরভূমের অনুব্রত মণ্ডল কে। তদন্তে সহযোগিতার...

4 days ago
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোরালো প্রতিবাদ সভা
রাজ্য-রাজনীতি
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোরা...

জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সম্প্রতি করা বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে গিরিশ পার্কস...

4 days ago
নিম্নচাপের দাপটে বাংলাজুড়ে দুর্যোগ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা একাধিক জেলায় Breaking
রাজ্য-রাজনীতি
নিম্নচাপের দাপটে বাংলাজুড়ে দুর্যোগ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা একা...

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্ট...

5 days ago