Sangbad Bharat
Saturday, 01 August 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স... শিশুর অধিকার - অভিভাবকত্ব নিয়ে সভা কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন উৎসশ্রী পোর্টালে ফের শুরু হচ্ছে আপস বদলি শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট ১৮ বছর ৮ মাস পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন, উলু ও শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন পশ্চিমবঙ... টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে ... টুলু মণ্ডলের একাধিক ডেরায় পুলিশি তল্লাশি, ফাইলবোঝাই গাড়ি আটক; তদন্তে নতুন ইঙ্গিত শেষ মূর্হতে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট বাতিল অনুমতি দিল না সংস্কৃতি মন্ত্রণালয় অসমে ভয়াবহ বন্যা, লক্ষাধিক মানুষ বিপর্যস্ত, মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক অনুদান স...
জেলার খবর

টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে গুরুত্বপূর্ণ নথি!

টুলু মণ্ডলের ডেরায় পুলিশের হানা, আলমারিভর্তি কোটির ক্যাশ-সোনা উদ্ধারের পর এবার স্ক্যানারে গুরুত্বপূর্ণ নথি!

বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় ব্যাপক তল্লাশি চালাল পুলিশ।

সেখ রিয়াজুদ্দিন বীরভূম : বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় ব্যাপক তল্লাশি চালাল পুলিশ। বৃহস্পতিবার মহম্মদবাজার ও সিউড়ি থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টুলু মণ্ডলের বাড়ি, বাগানবাড়ি এবং তাঁর ম্যানেজার কাওসার মোল্লার বাড়িতে একযোগে অভিযান চালায়।



এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত টানা অভিযানে মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয় এবং সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান।এই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।


অন্যদিকে ফাইলবোঝাই গাড়ি আটক

বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন সিউড়ির জীবধরপুর এলাকার একটি ফার্মহাউস থেকে। বোলেরো গাড়িতে বিপুল পরিমাণ ফাইল ও নথি নিয়ে বের হচ্ছিল কয়েকজন ব্যক্তি। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটি আটক করে।

জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের টুলু মণ্ডলের সংস্থার কর্মী বলে পরিচয় দেন। তাঁদের দাবি, টুলু মণ্ডল ফোন করে ওই নথিপত্র অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোথায় নিয়ে যাওয়া হবে, তা পরে ফোনে জানানো হবে বলেও তাঁদের জানানো হয়েছিল বলে পুলিশকে জানান তাঁরা। এরপরই গাড়িসহ সমস্ত নথি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুলিশ।


এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার বা প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছিল কি না। যদিও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তকারীরা বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখছেন। মিনার মণ্ডলের পরিবারের দাবি, উদ্ধার হওয়া বিপুল অর্থ ও সোনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল কিছু আলমারি তাঁদের বাড়িতে রেখে যান এবং সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে বলেই জানিয়েছিলেন। আলমারির চাবিও টুলু মণ্ডলের কাছেই ছিল বলে দাবি পরিবারের। মিনারের স্ত্রীর আরও দাবি, তাঁদের সংসার স্বামীর পেনশনের টাকাতেই চলে এবং ওই নগদ অর্থ বা সোনার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।


পুলিশের অনুমান, ২৩ জুলাইয়ের পর থেকেই টুলু মণ্ডল গা-ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ, সোনা এবং বাজেয়াপ্ত নথির সূত্র ধরে আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়েও তদন্ত জোরদার করেছে পুলিশ।

এখন নজর তদন্তের পরবর্তী পর্যায়ে। বাজেয়াপ্ত নথিপত্র এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই তাকিয়ে প্রশাসনসহ জেলার সাধারণ মানুষ।

Related News

সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন Breaking
জেলার খবর
সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প...

বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে বাসের সময়সূচি নিয়ে দুই বেসরকারি বাসের কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনার পর এক বাসকর্...

20 hrs ago
জঙ্গলমহলের রায়পুর ব্লকের দক্ষিণ চক্রের এসএসএম এর বিশিষ্ট কর্মী রীনা চট্টোপাধ্যায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
জেলার খবর
জঙ্গলমহলের রায়পুর ব্লকের দক্ষিণ চক্রের এসএসএম এর বিশিষ্ট কর্মী রীনা চ...

জঙ্গলমহলের রায়পুর ব্লকের রায়পুর দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্রের এস এস এম এর কর্মী রিনা চট্টোপাধ্যায়ের বিদায় সংবর্ধনা অনু...

20 hrs ago
মনসা মাতার নবনির্মিত মন্দিরের উদ্বোধনে বাঁকুড়ার  রাইপুরের বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা
জেলার খবর
মনসা মাতার নবনির্মিত মন্দিরের উদ্বোধনে বাঁকুড়ার রাইপুরের বিধায়ক ক্ষ...

গুরু পূর্ণিমার পূণ্য লগ্নে সারেঙ্গা ব্লকের বীরভানপুর ও রঘুনাথপুর গ্রামের সহযোগিতায় ও উদ্যোগে বীরভানপুর রঘুনাথপুর গ্রামে...

1 days ago
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আন্তঃবিভাগীয় সমন্বয় সভা বীরভূমের সিউড়িতে
জেলার খবর
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আন্তঃবিভাগীয় সমন্বয় সভা বীরভূমে...

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে মানব পাচার ও জোরপূর্বক শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্...

2 days ago
ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানিক ও স্থায়ী নিয়োগের দাবিতে বীরভূমের রাজনগরে সি.এস.পি কর্মীদের বিক্ষোভ, বিডিও-কে স্মারকলিপি
জেলার খবর
ন্যূনতম ১৫ হাজার টাকা সম্মানিক ও স্থায়ী নিয়োগের দাবিতে বীরভূমের রাজন...

ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা সম্মানিক, স্থায়ী নিয়োগসহ দাবিতে বিক্ষোভ অবস্থান।বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে বিডিও-র কাছ...

2 days ago
বালুরঘাট স্টেশন থেকে উদ্ধার হাড়োয়ার গৃহবধূ
জেলার খবর
বালুরঘাট স্টেশন থেকে উদ্ধার হাড়োয়ার গৃহবধূ

বসিরহাটের হাড়োয়া থানার কচুরহুলা এলাকার নিখোঁজ তরুণী মীনাক্ষী সওদাগরের খোঁজ মিলল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেলস্টেশনে

3 days ago