Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন

সিউড়ি বাসস্ট্যান্ডে বাসকর্মীদের বচসার পর কন্ডাক্টরের মৃত্যু, তদন্তে প্রশাসন

বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে বাসের সময়সূচি নিয়ে দুই বেসরকারি বাসের কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনার পর এক বাসকর্মীর আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সেখ রিয়াজুদ্দিন বীরভূম : বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে বাসের সময়সূচি নিয়ে দুই বেসরকারি বাসের কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনার পর এক বাসকর্মীর আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম গৌতম রায়, তিনি একটি বেসরকারি বাসের কন্ডাক্টর হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আসানসোলগামী একটি বাস ছাড়ার সময়কে কেন্দ্র করে দুই বাসের কর্মীদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। উপস্থিত অন্যান্য বাসকর্মী ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলে গণ্ডগোল আপাতত মিটে যায়। তৎক্ষনাৎ গৌতম রায় নিজের বাসে ফিরে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মারধরের ফলে প্রাপ্ত আঘাত, নাকি অতিরিক্ত উত্তেজনার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে—তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।


ঘটনার জেরে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার দায় নির্ধারণ করা হবে।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

7 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

11 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন