সাধন মন্ডল, বাঁকুড়া: দুন্দার অঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী পিঁড়রা চণ্ডী মণ্ডপ প্রাঙ্গণে পালিত হলো বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’। বিজেপির কেন্দ্রীয় সূচির অন্তর্গত ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
রাইপুর মন্ডল ১ যুব মোর্চা, সভাপতি সঞ্জীব কুমার মাহাত, মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা সবিতা মাহাত এবং বিজেপি-র বরিষ্ঠ কার্যকর্তা দীপঙ্কর মাহাতর যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ দিন সকালে দলীয় কার্যকর্তা এবং গ্রামবাসী রা স্বতঃস্ফূর্তভাবে চণ্ডী মণ্ডপ ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
উল্লেখ্য, পিঁড়রা চণ্ডী মণ্ডপ এলাকার অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজামণ্ডপ। এখানে দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় ধরে সাবেকি আমলের ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান মেনে দেবী চণ্ডী ও দুর্গাপূজা হয়ে আসছে। তৎকালীন সময়ে পূজাকমিটির অন্যতম প্রাণপুরুষ ও প্রধান উদ্যোক্তা ছিলেন ঁবিজয় মাহাতো, ঁবারিদ বরণ চক্রবর্তী, পূর্ণচন্দ্র মাহাত, সুচাঁদ মাহাত ,বাদল চন্দ্র মাহাত, পশুপতি মন্ডল -সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের হাত ধরে শুরু হওয়া এই ঐতিহাসিক মণ্ডপ প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখা ও তার ঐতিহ্য বজায় রাখাই এই সামাজিক উদ্যোগের মূল উদ্দেশ্য।
এদিনের কর্মসূচিতে যুব ও মহিলা মোর্চার প্রচুর সদস্য-সদস্যা অংশ নেন। যুব মোর্চা সভাপতি সঞ্জীব কুমার মাহাত এবং বরিষ্ঠ কার্যকর্তা দীপঙ্কর মাহাতো বলেন, “যেখানে ৮০ বছরের পুরোনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেই পবিত্র স্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় স্থান ও সামাজিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় বিজেপি সর্বদা প্রস্তুত।” পীড়রা ,কেশে, হলুদকানালি, রাইডি ,খলপাড়া, বিষনপুর, খামারডাঙ্গা, দামদি, কালা পাথর, ভগড়া সহ ১৫ কোটি গ্রামের মানুষ এই চন্ডীমণ্ডপে হাজির হন দুর্গাপুজোর দিনগুলিতে।