সাধন মন্ডল, বাঁকুড়া : রাজ্যজুড়ে শুরু হয়েছে সেবা সেতু অভিযান আজ তৃতীয় দিন প্রতিটি ব্লকে এই অভিযান চলছে। এলাকার সাধারণ মানুষদের সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা দিতে। প্রায় প্রতিটি শিবিরে হাজির হচ্ছেন স্থানীয় বিধায়কগণ ও প্রশাসনের আধিকারিক বৃন্দ আজ সেরকমই একটি ছবি ধরা পড়ল রাইপুর ব্লকের গড় রাইপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে যে সেবা সেতু অভিযান কর্মসূচি চলছে সেখানে।
এখানে প্রতিটি বিভাগে ঘুরে ফিরে দেখছেন ও খোঁজ খবর নিচ্ছেন এবং উপস্থিত হওয়া উপভোক্তাদের সাথে কথা বলছেন ।তাদের অভাব অভিযোগ জানতে চাইছেন রাইপুরের বিডিও উদয়নারায়ন দে। কিছু কিছু ক্ষেত্রে তিনি উপভোক্তাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে তা পরীক্ষা করে দেখছেন এবং দায়িত্বপ্রাপ্ত অধিকারীদের কাছে সেই বিষয়গুলি তুলে ধরছেন। মাসড়া গ্রাম থেকে এসেছেন নীলমণি টুডু তিনি কাগজ হাতে নিয়ে ঘুরছিলেন বিডিও সাহেব তার কাছ থেকে জানতে চাইলেন আপনি কি কাগজ নিয়ে এসেছেন কি প্রয়োজন?
তখন নীলমনি টুডু কাগজ গুলি সাহেবের হাতে তুলে দেন এবং বলেন, "অনেকদিন ধরেই ঘুরছি কিন্তু আমি এস টি সার্টিফিকেট পাচ্ছি না ।সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অধিকারীক কে ডেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। "সেতু অভিযানের শেষ দিনে শিবির পরিচালনায় কর্মকর্তাদের জন্য ঢালাও খাবারের ব্যবস্থা ছিল।