Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

তালডাংরা গ্রামীণ হাসপাতালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

তালডাংরা গ্রামীণ হাসপাতালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

তালডাংরা গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আজ বুধবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

সৌমী মন্ডল, বাঁকুড়া: আজ বৃহস্পতিবার তালডাংরা গ্রামীণ হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।রক্তদান শিবিরের  মাধ্যমে সংগৃহীত হলো ৬৬ ইউনিট রক্ত। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় বাসিন্দা, তালডাংরা থানার পুলিশ কর্মকর্তা  এবং বিএলএন্ডএলআরও (ভূমি ও ভূমি সংস্কার) অফিসের কর্মকর্তারাও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন।

তালডাংরা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা. দিব্যমন চ্যাটার্জীর নেতৃত্বে এই শিবিরের উদ্যোগ নেওয়া হয়। এই  শিবিরের উদ্দেশ্য ছিল বাঁকুড়া ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটানো এবং থ্যালাসেমিয়া রোগী ও অন্যান্য অভাবী রোগীদের জন্য পর্যাপ্ত রক্তের সরবরাহ নিশ্চিত করা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। শিবিরে যে ৬৬ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে স্বেচ্ছায় রক্তদানকারী ১৬ জন মহিলা রয়েছেন। এই শিবিরের সবচেয়ে উল্লেখযোগ্য হলো বেশিরভাগ রক্তদাতা বিশেষ করে মহিলারা, প্রথমবারের রক্তদান করলেন। এই প্রথমবার রক্তদানকারীদের উৎসাহ অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তা দের পক্ষ থেকে জানানো হয়


শিবিরে রক্তদানের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তাও দেওয়া হয়। প্রত্যেক রক্তদাতাকে স্মারক হিসেবে একটি চারাগাছ উপহার দেওয়া হয়, যাতে রক্তদানের সাথে সাথে সমাজে সবুজায়ন বৃদ্ধির বার্তাও পৌঁছে দেওয়া যায়।


বিএমওএইচ- ডাঃ দিব্যমন চ্যাটার্জী বলেন, "রক্তদান হলো সর্বশ্রেষ্ঠ মানবিক কাজ, যা একজন অচেনা ব্যক্তিকে নতুন জীবন দান করে। এটা দেখে আনন্দ হচ্ছে যে, আরও বেশি সংখ্যক মানুষ, বিশেষ করে যুবক ও মহিলারা, এই  শিবিরে যোগ দিয়েছেন। রক্তদানের পাশাপাশি চারাগাছ রোপণের বার্তাটি প্রমাণ করে যে, মানব জীবন এবং পরিবেশ উভয়কে রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। আগামী দিনগুলিতে, হাসপাতাল একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে নিয়মিতভাবে রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণ সম্পর্কিত বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করবে।"আজকের হাসপাতালে এই রক্তদান শিবির কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবার পরিজন সকলেই সার্বিকভাবে সহযোগিতা করেন।


হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, তালডাংড়া পুলিশ, বিএলএন্ডএলআরও অফিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় নাগরিকরা এই শিবিরের সফল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

8 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন