সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে গান্ধী জয়ন্তীর দিনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হল লোকপুরে। লোকপুর গ্রাম পঞ্চায়েত ও বিজেপির যৌথ উদ্যোগে শুক্রবার লোকপুর হাইস্কুল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্কুল চত্বরূ পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে শুরু হয় সাফাই অভিযান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিদ্যালয় চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প’ কর্মসূচির আওতায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এদিন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকপুর গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান তাপসী নন্দী, উপপ্রধান তাপস দাস, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্যা অনীমা সাহা ও শ্রাবন্তী মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার আহ্বায়ক নৃপেন্দ্রনাথ সৌ, দীপঙ্কর গোপ,সৌমেন মিশ্র-সহ দলের অন্যান্য কার্যকর্তারা।