Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা

আরজিকর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন সুমন হাজরা

কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমন হাজরাকে জামিন দিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে রাজ্যের উচ্চ আদালত


মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমন হাজরাকে জামিন দিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে রাজ্যের উচ্চ আদালত। নিম্ন আদালতে ২০ হাজার টাকার দুটি বন্ড জমা দেওয়ার পরই জেল থেকে ছাড়া পাবেন সুমন হাজরা।কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, উক্ত মামলার শুনানিতে নিয়মিত হাজির থাকতে হবে সুমনকে। কলকাতা, হাওড়া এবং বিধাননগর এলাকার বাইরে যেতে পারবেন না তিনি। নিজের পাসপোর্টও জমা রাখতে হবে, এর পাশপাশি, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে জানাতে হবে। কোনওভাবেই মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সুমনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের অভিযোগ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত সুমনের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটা এবং টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। উল্লেখ্য, এই মামলার অন্যতম মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ আগেই জামিন পেয়েছেন।সিবিআইয়ের দাবি, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে আরজি কর হাসপাতালে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম কেনার ক্ষেত্রে অনিয়ম করে একটি কার্টেল তৈরি করা হয়েছিল। এই চক্রে সন্দীপ ঘোষের পাশাপাশি সুমন হাজরা এবং ব্যবসায়ী বিপ্লব সিংহের নামও উঠে আসে। অভিযোগ, অন্য সংস্থাগুলিকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ না দিয়ে নির্দিষ্ট কয়েকটি পছন্দের সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে যাওয়া এবং বাজারদরের তুলনায় বেশি দামে সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হয়। সিবিআইয়ের হিসাব অনুযায়ী, এই অনিয়মে সরকারি কোষাগারের প্রায় সাত কোটি টাকা ক্ষতি হয়েছিল। আর্থিক লেনদেনের সূত্র ধরে পরে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মামলায় সন্দীপ ঘোষ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে চার্জশিট জমা দিয়েছে ইডিও।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

6 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

7 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

1 days ago
ভাষা নির্বাচন করুন