।। সন্দেশখালিতে বেহাল ইটের রাস্তা, কংক্রিটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ ।।
বসিরহাট : বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৩ কিলোমিটার ইটের রাস্তা। মনিপুর গ্রাম পঞ্চায়েতের জে কে মিলন বাজার থেকে আমিন সরদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বামফ্রন্ট আমলে একবার রাস্তায় ইট বসানো হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনও স্থায়ী সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ তাদের।
রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার করে ইটের রাস্তার পরিবর্তে কংক্রিটের রাস্তা তৈরির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
বসিরহাট : বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৩ কিলোমিটার ইটের রাস্তা। মনিপুর গ্রাম পঞ্চায়েতের জে কে মিলন বাজার থেকে আমিন সরদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তা সংস্কারের দাবিতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, বামফ্রন্ট আমলে একবার রাস্তায় ইট বসানো হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনও স্থায়ী সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ তাদের।