Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
জেলার খবর

সম্পত্তি বিবাদে বচসার অভিযোগ বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্পত্তি বিবাদে বচসার অভিযোগ বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বচসায় জড়ানোর অভিযোগ উঠলো হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বসিরহাট : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বচসায় জড়ানোর অভিযোগ উঠলো হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি বসিঈ সন্দেশখালি থানার বউ ঠাকুরানী এলাকার। এই এলাকাতেই রেখা পাত্রের বাপের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপের বাড়ির সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বেশ কয়েক বছর ধরেই বিবাদ চলে আসছে। সেই সম্পত্তি নিয়ে ২০২৫ সালে রেখা পাত্র ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয় সঞ্জিত নস্করের বিরোধ তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ, সঞ্জিত নস্কর ওই জমি জোর করে দখলের চেষ্টা করেছিলেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বসিরহাট আদালতের নির্দেশে ওই জমি নিয়ে স্থগিতাদেশ জারি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সঞ্জিত নস্কর ওই জমিতে যেতে এবং চাষাবাদ করতে পারবেন বলে দাবি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সঞ্জিত নস্কর জমিতে চাষ করতে গেলে খবর পেয়ে সেখানে পৌঁছান রেখা পাত্র। তাকে জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই সঞ্জিত নস্কর ও তার পরিবারের সদস্যদের সঙ্গে রেখা পাত্রের বচসা শুরু হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে রেখা পাত্রকেও বচসায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওটি কখন এবং ঠিক কী পরিস্থিতিতে তোলা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related News

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

8 min ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

17 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

29 min ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

36 min ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

1 hrs ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

6 hrs ago
ভাষা নির্বাচন করুন