Sangbad Bharat
Wednesday, 26 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো
জেলার খবর

সিউড়িতে প্রেস ইনফরমেশন ব্যুরোর ‘বার্তালাপ’ কর্মশালা , আধুনিক কৃষির ডাক, প্রযুক্তির ব্যবহারে জোর কৃষিমন্ত্রীর

সিউড়িতে প্রেস ইনফরমেশন ব্যুরোর ‘বার্তালাপ’ কর্মশালা , আধুনিক কৃষির ডাক, প্রযুক্তির ব্যবহারে জোর কৃষিমন্ত্রীর

কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কম জলে অধিক ফলনশীল চাষাবাদ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতির প্রসার এবং কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরতে সিউড়িতে অনুষ্ঠিত হলো প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), কলকাতার উদ্যোগে ‘বার্তালাপ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা।

সেখ রিয়াজুদ্দিন বীরভূম : কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কম জলে অধিক ফলনশীল চাষাবাদ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবিক পদ্ধতির প্রসার এবং কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরতে সিউড়িতে অনুষ্ঠিত হলো প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB), কলকাতার উদ্যোগে ‘বার্তালাপ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সিউড়ির আবদারপুরে অবস্থিত ডব্লিউবিপিডিসিএল (WBPDCL) গেস্ট হাউসে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

নিজের বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কৃষিকে আরও লাভজনক ও পরিবেশবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর দিতে হবে। কম জল ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, জৈবিক চাষের প্রসার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিরেক্টর জেনারেল (MIB) টি. ভি. কে. রেড্ডি, জেলা নোডাল অফিসার ভি. বি. রামজি, শুভজিৎ জানা, বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শুভব্রত ঘোষ, লিড ব্যাংক ম্যানেজার নীরজ কুমার, সেন্সাস অপারেশনের অফিসার-ইন-চার্জ অনির্বাণ মণ্ডল, WBSEDCL-এর বীরভূম আঞ্চলিক ব্যবস্থাপক পরিমল সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী-সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।বক্তারা কৃষি, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, বিদ্যুৎ পরিষেবা এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘বার্তালাপ’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে সংবাদমাধ্যমকে নির্ভুল ও হালনাগাদ তথ্য প্রদান করা, যাতে সেই তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে যায়।


অনুষ্ঠানের শেষে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সরকারি আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকদের মতে, এমন উদ্যোগ প্রশাসন, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে তথ্যের সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

Related News

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে খয়রাশোলের লাউবেড়িয়ায় বিজেপির পথসভা
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে খয়রাশোলের লাউবেড়িয়ায় বিজেপির পথসভা

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার খয়রাশোল ব্লকের লাউবেড়িয়া গ্রামে বিজেপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়

1 days ago
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলাদের ধন্যবাদ মিছিল।
জেলার খবর
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলাদের ধন্যবাদ মিছিল।

ভারতীয় জনতা মহিলা মোর্চার রাইপুর ২ নম্বর মন্ডলের উদ্যোগে আজ অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে এলাকার মহিলাদের ধন্যবাদ ও আনন...

1 days ago
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা Breaking
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

2 days ago
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।
জেলার খবর
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।

বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হ...

2 days ago
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় Breaking
জেলার খবর
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়

সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ শে আগষ্ট শনিবার বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর...

3 days ago
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু Breaking
জেলার খবর
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জে...

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর ...

4 days ago
ভাষা নির্বাচন করুন