Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

সিউড়িতে MSME এর উদ্যোক্তা সচেতনতা কর্মশালা, স্বনির্ভরতার পথে নতুন দিশা পেলেন সম্ভাবনাময় উদ্যোগপতিরা

সিউড়িতে MSME এর উদ্যোক্তা সচেতনতা কর্মশালা, স্বনির্ভরতার পথে নতুন দিশা পেলেন সম্ভাবনাময় উদ্যোগপতিরা

ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) মন্ত্রকের উদ্যোগে এবং সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি-র সহযোগিতায় মঙ্গলবার সিউড়ির ডাঙ্গালপাড়া প্রজাপতি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো 'উদ্যোক্তা সচেতনতা কর্মশালা'।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) মন্ত্রকের উদ্যোগে এবং সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি-র সহযোগিতায় মঙ্গলবার সিউড়ির ডাঙ্গালপাড়া প্রজাপতি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো 'উদ্যোক্তা সচেতনতা কর্মশালা'। জেলার সম্ভাবনাময় নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হস্তশিল্পী, কুটির শিল্পের সঙ্গে যুক্ত নারী-পুরুষ এবং নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী অন্তত ৬৫ জন অংশগ্রহণকারী কর্মশালায় উপস্থিত ছিলেন। উদ্যোক্তা হিসেবে কীভাবে পরিকল্পিতভাবে ব্যবসা শুরু করা যায়, সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সুযোগ, ব্যাংক ঋণ প্রাপ্তির প্রক্রিয়া, প্রয়োজনীয় মূলধনের সংস্থান, পণ্যের মানোন্নয়ন, আধুনিক বিপণন ব্যবস্থা এবং বাজারজাতকরণের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞরা।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের সদ্ব্যবহার করলে অনেক তরুণ-তরুণী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএমই দপ্তরের বীরভূম জেলা আধিকারিক প্রথমেশ শচীন মহানগাডে, বীরভূম জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত, এমএসএমই দপ্তরের ডিরেক্টর প্রদীপ কুমার দাস, তাপস রায়, ইউকো ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার নিরোজ কুমার এবং নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজিত মণ্ডল-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন প্রসার ভারতীর প্রবীণ সাংবাদিক শম্ভুনাথ সেন।

আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মশালা শুধু নতুন উদ্যোক্তা তৈরিতেই সহায়ক নয়, বরং জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন