সাধন মন্ডল, বাঁকুড়া : রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ রাঢ়বঙ্গে মনসা পূজো। সাথে বাসি ভাতের উৎসব। শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবী বিশেষ পূজো চলে রাঢ়বঙ্গ জুড়ে। যার প্রচলন সবচেয়ে বেশি পুরুলিয়া জেলায় ।এই জেলায় সংক্রান্তির পরদিন অর্থাৎ পহেলা ভাদ্র লক্ষাধিক হাঁস বলি হয় মনসা মন্দিরগুলিতে।
এই এলাকার মানুষের বিশ্বাস মনসার থানে হাঁস বলি দিলে মনোস্কামনা পূর্ণ হয়। এই মনসা পূজোকে কেন্দ্র করে বিভিন্ন নিয়ম রয়েছে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে রায়পুর এলাকার ধীবর সম্প্রদায়ের এই পুজোতে একদিন আগেই অর্থাৎ সংক্রান্তির আগের দিন বারি তোলা হয়। আজ সেই বারি তোলার কাজ ধুমধাম এর সঙ্গে পালিত হল।
আগামীকাল অর্থাৎ সংক্রান্তিতে বিশেষ পুজোপাঠ চলবে তার সঙ্গে চলবে মনসার জাত গান। এ প্রসঙ্গে মায়ের ভক্ত শিবু ধীবর বলেন আমাদের পূর্বপুরুষ থেকে এই নিয়ম চলে আসছে আমরা পূর্বপুরুষদের শেখানো নিয়ম মেনেই পুজো পাঠ করে থাকি এ বছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর পর দিন থেকে তিন দিন ধরে চলবে নানান সংস্কৃতির অনুষ্ঠান।