Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
সাহিত্য ও সংস্কৃতি

বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য

বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য

আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের জ্যোতিপুঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু। তাঁকে স্মরণ করে এদিন পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী মানুষ গভীর শ্রদ্ধা ও আবেগে পালন করছে স্মরণানুষ্ঠান

সঞ্জনা সমাদ্দার : আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের জ্যোতিপুঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু। তাঁকে স্মরণ করে এদিন পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী মানুষ গভীর শ্রদ্ধা ও আবেগে পালন করছে স্মরণানুষ্ঠান।আজও তিনি বেঁচে আছেন মানুষের চেতনায়, সাহিত্যে, সংগীতে, প্রতিদিনের জীবনে।


২২শে শ্রাবণ তাই শুধু মৃত্যুর স্মরণ নয়, এটি কবির চিরজীবনের বার্তা বহন করে।১৯৪১ সালের ২২শে শ্রাবণ, রবির শান্তিনিবাসের উদয়নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মানুষটি—যার কলমে বাঙালির আত্মা কথা বলে, যার কণ্ঠে ধ্বনিত হয় জগতের গভীর সুর।মৃত্যুতে যে জন অমৃতলোকে চিরজীবী হলেন তিনি কবিগুরু।তাই তো মৃত্যু তাঁকে গ্রাস করতে পারেনি, কারণ কবি লিখেছিলেন—“মরণ রে, তুঁহু মম শ্যাম সমান/জীবনেরে করেছ পূর্ণ, করেছ মহান।” অর্থাৎ,মৃত্যু জীবনেরই এক পরিপূর্ণ রূপ।এই মৃত্যু না থাকলে জীবন হতো অগভীর, অর্থহীন।তাই মৃত্যুও জীবনের মতোই সুন্দর, মহান, এমনকি প্রেমাস্পদের মতো প্রিয়।


কবির কণ্ঠে- “আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে/সন্ধ্যা তারি আকাশে তব নীরব আছে। ”আমরা কবির মধ্যে ভালোবাসি, কবিগুরুর নাটকের মধ্যে প্রশ্ন করি, এবং তাঁর গল্পের মধ্যে জীবনের এক নিঃশব্দ কথোপকথন খুঁজে পাই। কবিগুরুর শেষজীবনের কবিতাগুলিতে বারবার ফিরে আসে এই মৃত্যুর মাধুর্য ।'শেষের দিনের দান' কবিতায় কবি বলেন-“যা কিছু আছে তা শেষ হবে, এই কথা যদি না থাকত/তবে কবিতার অন্ত থাকত না।”এই লাইনগুলো যেন তাঁর জীবনের চূড়ান্ত উপলব্ধি।


আজকের দিনে আমরা শুধু একটি প্রয়াণকে স্মরণ করি না, স্মরণ করি সেই চিরঞ্জীব সত্তাকে যিনি বলেছিলেন,“আমি চিরকাল রইব আলোর পথের ধারে।” তিনি আমারদের সেই আলো, যে আলোয় বাংলা সাহিত্য উজ্জ্বল। কবি আবাদের শিখিয়েছেন চলে যাওয়া মানেই শেষ নয়। কারণ রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছেন-“শেষ হয়নি, আর কিছু হবার ছিল—আছে,/চিরকাল থাকবে।”এই লাইনগুলো তাঁর প্রয়াণের গভীরতা ও অমরত্বকেই বার বার তুলে ধরেছে। অর্থাৎ, কবিগুরুর প্রয়ান দিবসে আমরা বলতেই পারি চিরশ্রদ্ধায় প্রণাম কবিগুরু—আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন।এই বাংলার প্রতিটি কোনায়, প্রতিটি গৃহে। প্রতিটি মানুষের হৃদয়ে।

Related News

শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে
সাহিত্য ও সংস্কৃতি
শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে

রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ রাঢ়বঙ্গে মনসা পূজো। সাথে বাসি ভাতের উৎসব। শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবী বিশেষ পূজো...

6 days ago
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে
সাহিত্য ও সংস্কৃতি
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে

স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারণ একটি বিজ্ঞান , ইতিহাস , ইকো ক্লাব , চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল হালিশহর চক্রের প্রসাদন...

7 days ago
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলেন শিশুরা
সাহিত্য ও সংস্কৃতি
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলে...

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান। ছোট ছোট শিশু রা স্বাধীনতার জয়গান গাইলেন

7 days ago
খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীকে সংবর্ধনা
সাহিত্য ও সংস্কৃতি
খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীক...

দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্য...

8 days ago
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে,  স্মরণসভায় মানবতার বার্তা, স্মৃতিচারণায় উঠে এল কবির জীবন ও আদর্শ
সাহিত্য ও সংস্কৃতি
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে, স্ম...

সাপ্তাহিক চণ্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি ও মানবতাবাদী চিন্তক কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস শ্রদ্ধা ও স্মরণ...

13 days ago
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি
সাহিত্য ও সংস্কৃতি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুর লেখা গানের মধ্য দিয়ে তাঁকে প্রণাম নিবেদন ও স্মরণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির র...

14 days ago
ভাষা নির্বাচন করুন