Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
সাহিত্য ও সংস্কৃতি

খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীকে সংবর্ধনা

খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীকে সংবর্ধনা

দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়।সেই উপলক্ষে খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগেও দিনটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়। সেই উপলক্ষে খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগেও দিনটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।


শনিবার সকালে খয়রাসোল ব্লক অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি। এরপর স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতিতে এবং বীরভূমের ভূমিপুত্র শহিদ সেনা জওয়ান রাজেশ ওরাং-এর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


পতাকা উত্তোলনের পর স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।


এদিন স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে এলাকার ৮০ বছরের বেশি বয়সী চারজন প্রবীণ নাগরিককে মঞ্চে ডেকে উত্তরীয় , পুষ্পস্তবক, ট্রফি, মিষ্টির প্যাকেট সহকারে বিশেষ সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রী মহুয়া সৌ মণ্ডলকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় তফশিলি সম্প্রদায়ের মধ্যে জেলায় ষষ্ঠ স্থান অধিকার করায় তাঁকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর পড়াশোনার উৎসাহ বাড়াতে ব্লকের পক্ষ থেকে ডিবিটি (Direct Benefit Transfer)-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাসোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর-সহ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন খয়রাসোল ব্লক অফিসের কর্মী মানস গুপ্ত।

Related News

শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে
সাহিত্য ও সংস্কৃতি
শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে

রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ রাঢ়বঙ্গে মনসা পূজো। সাথে বাসি ভাতের উৎসব। শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবী বিশেষ পূজো...

6 days ago
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে
সাহিত্য ও সংস্কৃতি
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে

স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারণ একটি বিজ্ঞান , ইতিহাস , ইকো ক্লাব , চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল হালিশহর চক্রের প্রসাদন...

7 days ago
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলেন শিশুরা
সাহিত্য ও সংস্কৃতি
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলে...

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান। ছোট ছোট শিশু রা স্বাধীনতার জয়গান গাইলেন

7 days ago
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে,  স্মরণসভায় মানবতার বার্তা, স্মৃতিচারণায় উঠে এল কবির জীবন ও আদর্শ
সাহিত্য ও সংস্কৃতি
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে, স্ম...

সাপ্তাহিক চণ্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি ও মানবতাবাদী চিন্তক কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস শ্রদ্ধা ও স্মরণ...

13 days ago
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি
সাহিত্য ও সংস্কৃতি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুর লেখা গানের মধ্য দিয়ে তাঁকে প্রণাম নিবেদন ও স্মরণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির র...

14 days ago
বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য

আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের জ্যোতিপুঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, জোড়াসাঁকোর ঠাকুরবা...

15 days ago
ভাষা নির্বাচন করুন