Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
সাহিত্য ও সংস্কৃতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবিগুরুর লেখা গানের মধ্য দিয়ে তাঁকে প্রণাম নিবেদন ও স্মরণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি

দীপঙ্কর সমাদ্দার, "নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে....." কবিগুরুর লেখা গানের মধ্য দিয়ে তাঁকে প্রণাম নিবেদন ও স্মরণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণদিবসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারাদিন ধরে নানা পর্বে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাঁর প্রতি জানায় অন্তরের শ্রদ্ধাঞ্জলি। সকাল সাড়ে সাতটায় ঠাকুরবাড়ির মূল ভবনের দোতলায় রবীন্দ্রপ্রয়াণ কক্ষে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম সহ শ্রদ্ধা জানান সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাথে ছিলেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ সহ সাধারণ সদস্যগণ।


মহর্ষি ভবনের বাইরে প্রতিষ্ঠিত দেবেন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বকবির আবক্ষ মর্মরমূর্তিতে পুষ্পমাল্য দিয়ে প্রণাম জানান সকলে। এরপর নিমতলা মহাশ্মশানে কবিগুরুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় সহ ব্রতীন্দ্র মল্লিক, ট্রাস্টি মার্বেল প্যালেস কলকাতা ও উপস্থিত সদস্য/সদস্যাগণ। সোসাইটির সদস্যা বুলবুলি ঘোষের পরিচালনায় সমবেত কণ্ঠে তিনটি রবীন্দ্রসংগীত গেয়ে কবিগুরুর উদ্দেশে স্মৃতিতর্পণ করেন সকলে। বিকাল পাঁচটায় রবীন্দ্রভারতী সোসাইটি এবং ভারতীয় সংগ্রহালয়ের যৌথ উদ্যোগে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় বিশ্বকবি স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মাননীয় অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক আশুতোষ ঘোষ, উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতীয় জাদুঘরের নির্দেশক ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার ভারপ্রাপ্ত সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য্য। সোসাইটির তরফে মঞ্চে উপস্থিত ছিলেন কর্মপরিচালন সমিতির সহ-সভাপতিদ্বয় অনিন্দ্য কুমার মিত্র ও বিচারপতি সৌমিত্র পাল, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং কর্মপরিচালন সমিতির সদস্যা শ্রীমতী অমিতা দত্ত।


রবীন্দ্রভারতী সোসাইটির সংগীতশিল্পীবৃন্দের পরিবেশনায় উদ্বোধনী সংগীত 'বন্দে মাতরম্' গানের মধ্য দিয়ে শুরু হয় সান্ধ্যকালীন অনুষ্ঠান। সমবেত নিবেদনে ছিলেন বুলবুলি ঘোষ, সৌমি মুখার্জী, ললিতা সিনহা, চন্দ্রিমা দত্ত, হিমাদ্রী মুখার্জী, গৌতম মুখার্জী, তরুণ মুখার্জী, শিবাজী বসু - পরিচালনায় ড. দেবাশিস দত্ত। ভারতের জাতীয় স্ত্রোত্রটির উৎপত্তি সম্বন্ধে স্বল্প কথায় ব্যাখ্যা করেন শ্রীমতী রঞ্জনা ভট্টাচার্য্য। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপনের পর স্বাগত ভাষণে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন ও যৌথভাবে উদ্যোগ গ্রহণের জন্য ভারতীয় জাদুঘরের নির্দেশক ড. সায়ন ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কবিগুরু স্মরণে বক্তৃতা করেন অধ্যাপক আশুতোষ ঘোষ, উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, ড. সায়ন ভট্টাচার্য্য, নির্দেশক ভারতীয় জাদুঘর কলকাতা, সোসাইটির সহ-সভাপতি অনিন্দ্য কুমার মিত্র ও বিচারপতি সৌমিত্র পাল। স্বল্প ভাষণে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান শ্রীমতী অমিতা দত্ত। সোসাইটির সাহিত্য পত্রিকা 'কড়ি ও কোমল' এর সাম্প্রতিকতম সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয় মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ববর্গের উপস্থিতিতে। একক সংগীত পরিবেশন করেন রাজশ্রী ভট্টাচার্য। এর পর রবীন্দ্রভারতী সোসাইটির শিল্পীসদস্যবৃন্দের পরিবেশনায় নিবেদিত হয় কবিগুরুর মহানির্বাণ পর্বের শেষ কয়েকদিনের আধারে নির্মিত আলেখ্য 'ওগো অমৃত পথযাত্রী'।


ভাষ্য কবিতা সংগীত সমন্বয়ে রচিত আলেখ্যটির তথ্য সংকলনে, তথ্যবিন্যাসে রঞ্জিত কুমার নায়ক, সংগীত সংযোজনে ড. দেবাশিস দত্ত। ভাষ্য সহ কবিতা পাঠে ডা. পরাগ বরণ পাল, সুমিত কুমার অধিকারী, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, পারমিতা সরকার। সংগীতাংশে ছিলেন ভাস্বতী বিশ্বাস, বুলবুলি ঘোষ, মধুমিতা ঘোষ ভট্টাচার্য্য, রূপাঞ্জলী চৌধুরী, সৌমি মুখার্জী, ললিতা সিনহা, চন্দ্রিমা দত্ত, জয়তী দাস, ডা. পরাগ বরণ পাল, হিমাদ্রী মুখার্জী, তরুণ মুখার্জী, গৌতম মুখার্জী, শিবাজী বসু, প্রকাশ দে। অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনায় ড. দেবাশিস দত্ত ও জয়শ্রী দে। পরিবেশনার গুণে এই পর্বটি শ্রোতৃদর্শকবৃন্দের কাছে এনে দেয় এক ভাবগম্ভীর মনোজ্ঞ অনুভূতি। শেষলগ্নে ভারতের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সদস্যা সোমা সরকার।

Related News

শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে
সাহিত্য ও সংস্কৃতি
শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবীর পূজো রাঢ়বঙ্গ জুড়ে

রাত পোহালেই শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ রাঢ়বঙ্গে মনসা পূজো। সাথে বাসি ভাতের উৎসব। শ্রাবণ সংক্রান্তিতে মনসা দেবী বিশেষ পূজো...

6 days ago
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে
সাহিত্য ও সংস্কৃতি
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী হালিশহরে

স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারণ একটি বিজ্ঞান , ইতিহাস , ইকো ক্লাব , চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল হালিশহর চক্রের প্রসাদন...

7 days ago
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলেন শিশুরা
সাহিত্য ও সংস্কৃতি
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান, স্বাধীনতার জয়গান গাইলে...

৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে বিধান শিশু উদ্যান। ছোট ছোট শিশু রা স্বাধীনতার জয়গান গাইলেন

7 days ago
খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীকে সংবর্ধনা
সাহিত্য ও সংস্কৃতি
খয়রাসোল ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন, প্রবীণ নাগরিক ও কৃতী ছাত্রীক...

দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্য...

8 days ago
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে,  স্মরণসভায় মানবতার বার্তা, স্মৃতিচারণায় উঠে এল কবির জীবন ও আদর্শ
সাহিত্য ও সংস্কৃতি
কবি কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস পালিত জয়দেবের হরিদাস আশ্রমে, স্ম...

সাপ্তাহিক চণ্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি ও মানবতাবাদী চিন্তক কুমুদ কিঙ্করের ৩৮তম প্রয়াণদিবস শ্রদ্ধা ও স্মরণ...

13 days ago
বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ, বাংলা জুড়ে রবির স্মরণে শ্রদ্ধার্ঘ্য

আজ ২২শে শ্রাবণ, বাংলা সাহিত্যের জ্যোতিপুঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, জোড়াসাঁকোর ঠাকুরবা...

15 days ago
ভাষা নির্বাচন করুন