Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

শিক্ষায় মূল্যবোধ, মূল্যবোধের শিক্ষা বিষয়ক কর্মশালা পূর্ব বর্ধমানে

শিক্ষায় মূল্যবোধ, মূল্যবোধের শিক্ষা বিষয়ক কর্মশালা পূর্ব বর্ধমানে

পূর্ব বর্ধমান জেলার জেলা শিক্ষা পরিদর্শক ড. প্রলয়েন্দু ভৌমিক মহাশয়ের পৌরহিত্যে ইছাবটগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি কর্মশালা।

আবুল কায়েম, পূর্ব বর্ধমান জেলার জেলা শিক্ষা পরিদর্শক ড. প্রলয়েন্দু ভৌমিক মহাশয়ের পৌরহিত্যে ইছাবটগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি কর্মশালা। প্রায় ১০৫ জন শিক্ষার্থী আর ৬৫ জন অভিভাবক, অভিভাবিকার উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। প্রায় পৌনে দুঘন্টার এই অনুষ্ঠানের সূচনা হয় মুখ্য ও বিশিষ্ট অতিথিগণের মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের আলোকিত অধ্যায় দিয়ে। তারপর ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন ডি.আই মহাশয়। রাষ্ট্রিয় গীত বন্দেমাতরম সঙ্গীতে কচি-কাঁচাদের কণ্ঠ ভরে উঠলো।


পূর্ব বর্ধমান জেলার বিদ্যালয় পরিদর্শক ড. প্রলয়েন্দু ভৌমিক শিশুদের মতো করে মূল্যবোধের বোধ তুলে ধরলেন আন্তরিকভাবে। জেলার সর্বস্তরে এই প্রচেষ্টা যাতে হয়, সেবিষয়ে উনি নজর রাখার কথা বললেন।সহকারি বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী মহাশয় তুলে ধরলেন আচরণের দিকটি, যে বক্তব্যের মূল সুর ছিল- "আপনি আচরি ধর্ম অপরে শেখাও।" মঙ্গলকোটের অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ মিত্র মহাশয় মূলত মায়েদের এগিয়ে আসবার ডাক দিলেন। এও বললেন, ব্লক স্তরে এই মূল্যবোধের শিক্ষা বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রসারের চেষ্টা করবেন।মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সুমন দাস মূল্যবোধ কী ও কেন- সেই বিষয়ে আলোকপাত করলেন। মঙ্গলকোটের জাতীয় শ্রীখোল-শিল্পী নদীয়া নন্দন বৈরাগ্য ও সঙ্গীত শিল্পী মানস মুখার্জীর দ্বৈত উপস্থাপনায় বেজে উঠলো গান- "সব কাজে হাত লাগাই মোরা সব কাজে"।


বিদ্যালয়ের ছাত্রী ঋতশ্রী সরকারের নৃত্য উপস্থাপনের পরেই প্রধান শিক্ষক সৌরভ বাহড়া মহাশয়ের মূল্যবান বক্তব্যে উঠে এলো সবাইকে নিয়ে চলবার সুর। সাথে ইছাবটগ্রামের কোন এক প্রবীন বিদ্যালয়ের নামে ভূমিদানে আগ্রহী, এই বার্তাটিও দিলেন। জাতীয় সঙ্গীতের সমবেত সুরে অনুষ্ঠানের সমাপ্তি। তারপর শিক্ষার্থীদের জন্য ছিলো, আনুষ্ঠানিক মধ্যাহ্ন আহারের আয়োজন। মুগডাল, পোস্ত, পণির থেকে চাটনি, দই, মিষ্টি সবটাই শিশুরা আনন্দের সাথে খেয়েছে। প্রায় দুটো নাগাদ শিক্ষার্থীরা বাড়ির পথে পা বাড়ায়। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-আধিকারিকগণের চতুর্ভুজ এই মিল মেলার মূল সুর ছিল- "সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।"

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

10 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন