সাধন মন্ডল বাঁকুড়া:-পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাইপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় রাইপুর বিধানসভা কেন্দ্রের গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল সেবার ২৫ বছর,আশীর্বাদ এর প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয়ের চত্বর ছিল জমজমাট। এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে রাইপুর ব্লকের বিজেপি নেতৃত্ব সার্বিক সহযোগিতা করেন প্রায় ৫ হাজার মহিলা এদিন এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
মহিলারা রায়পুর সবুজ বাজার থেকে মিছিল করে গড় রায়পুর হাই স্কুল মাঠে এসে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতেই সকলেই প্রশাসনের কর্মকর্তাদের সাথে বন্দেমাতরম রাষ্ট্র গীত ও জাতীয় সঙ্গীতে গলা মেলান। শঙ্খ ধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়েপ্রদীপ প্রজ্জ্বলনের সূচনা করেন রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে ও রায়পুর থানার আইসি পলাশ কুমার বারিক।
সাথে সহযোগিতা করেন ও প্রদীপ পরজননে অংশ নেন বিজেপি নেতৃত্ব সহ উপস্থিত মায়েরা । এদিনের এই সূচনা কর্মসূচি প্রসঙ্গে রায়পুর সমষ্টির উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে বলেন পক্ষকাল ব্যাপী নানান কর্মসূচি রয়েছে। প্রতিটি বিদ্যালয়, আইসিডিএস কেন্দ্রে চলবে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আজ সারা রায়পুর ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে প্রায় ৩৫ হাজার প্রদীপ প্রজনন করা হলো।