Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক পদযাত্রা বীরভূমের খয়রাশোলে পুলিশের

পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক পদযাত্রা বীরভূমের খয়রাশোলে পুলিশের

পথ দুর্ঘটনা রোধে সাধারণ মানুষ, গাড়িচালক ও পথচারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে খয়রাশোলে অনুষ্ঠিত হল পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক পদযাত্রা। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, খয়রাশোল থানার ব্যবস্থাপনায় এবং খয়রাশোল ব্লক প্রশাসনের সহযোগিতায় ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এই পদযাত্রার আয়োজন করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, খয়রাসোল: পথ দুর্ঘটনা রোধে সাধারণ মানুষ, গাড়িচালক ও পথচারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে খয়রাশোলে অনুষ্ঠিত হল পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক পদযাত্রা। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, খয়রাশোল থানার ব্যবস্থাপনায় এবং খয়রাশোল ব্লক প্রশাসনের সহযোগিতায় ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার এই পদযাত্রার আয়োজন করা হয়।


এদিন খয়রাশোল থানা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পদযাত্রার অগ্রভাগে ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল থানার ওসি উৎপল কুমার দাস, এসআই সুবীর মণ্ডল ও অমূল্য মণ্ডল, এএসআই চিন্ময় চট্টোপাধ্যায়-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও সিভিক ভলান্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মীরাও পদযাত্রায় অংশ নেন।


পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে পথ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা ও স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি গাড়ি চালানোর সময় চালকদের দায়িত্বশীল ও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।


এদিন বিশেষভাবে বাইক চালকদের হেলমেট ব্যবহার, জনবহুল এলাকায় নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার না করা, বাঁক বা টার্নিং এলাকায় ওভারটেক না করা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো এবং চারচাকা গাড়িতে সিটবেল্ট ব্যবহার-সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস
জেলার খবর
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্ব...

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র...

5 days ago
ভাষা নির্বাচন করুন