সাধন মন্ডল, বাঁকুড়া :গত সোমবার রাইপুর ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের বেনাশুলি গ্রামের বাসিন্দা হলধর হাঁসদার দুই মেয়ে মনিমালা হাঁসদা(২৬) ও তার বোন খুকুমণি হাঁসদা(২২) রাস্তার মধ্যে বজ্রাঘাতে প্রাণ হারান। ওই ঘটনার পর বুধবার মৃত দুই তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। তার সঙ্গে ছিলেন রাইপুর ব্লকের বিডিও উদয় নারায়ন দে।
বিধায়ক মৃত দুই তরুণীর বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের প্রাপ্য সমস্ত সহায়তা যাতে দ্রুত পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি দলের পক্ষ থেকেও পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এখানে উল্লেখ্য মনিমালা হাঁসদা একজন স্বাস্থ্যকর্মী। মনিমালাস্থানীয় ধানাড়া সাব সেন্টারের সি এইচ ও ছিলেন।