Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

রানিবাঁধের খেড়িয়াশায় গ্রামে রাস্তা সংস্কারে নিজেরাই কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা

রানিবাঁধের খেড়িয়াশায় গ্রামে রাস্তা সংস্কারে নিজেরাই কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তার দুরবস্থায় অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেড়িয়াশায় গ্রামের

সাধন মন্ডল, বাঁকুড়া : দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তার দুরবস্থায় অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেড়িয়াশায় গ্রামের। গ্রামে প্রায় ৭০টি পরিবারের বসবাস। রাজাকাটা শিবমন্দির থেকে খেড়িয়াশায় গ্রামে ঢোকার প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। কয়েকদিনের বৃষ্টিতে  কাদা ও গর্তে ভরা রাস্তা দিয়ে চলাচল দায় হয়ে পড়েছে তাই গ্রামের মানুষ নিজেরাই পাথর ও মোরাম ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।


গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত গভীর সঙ্গে বলেন গত প্রায় ১৫ বছর তৃণমূল সরকারের আমলে ও তার দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বামফ্রন্ট সরকারের আমলেও এই রাস্তা সংস্কারের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে রাস্তার বেহাল দশায় চলাচলের পক্ষে কষ্টকর হয়ে পড়ায় গ্রামবাসীরা সরকারের উদ্যোগের জন্য অপেক্ষা না করে আপাতত নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই কাজে নেমেছেন।


বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুল্যান্স বা অন্যান্য যানবাহন ঢুকতে চায় না। এই পথ দিয়েই খেড়িয়াশায় গ্রামের পড়ুয়ারা রানিবাঁধ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি জরুরি অসুস্থ রোগীদেরও এই রাস্তা দিয়েই রানিবাঁধ ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। 


এবিষয়ে তৃণমূলের রানিবাঁধ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো বলেন, রাস্তাটি পাকা করার জন্য পঞ্চায়েতের তরফে প্রকল্প গ্রহণ করা হয়েছিল। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাজও শুরু হয়। তবে পরে সংশ্লিষ্ট ঠিকাদার জানান, হঠাৎ বালির দাম বেড়ে যাওয়ায় টেন্ডারে নির্ধারিত অর্থে কাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই রাস্তার নির্মাণকাজ মাঝপথে থমকে গেছে।


অন্যদিকে বিজেপি জেলা সম্পাদক রানিবাঁধের দুঃখী মুদী দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কাটমানির কারণে ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। বর্তমানে নতুন সরকার এসেছে। খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ হবে।


 রানিবাঁধ বিধানসভার বর্তমান বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, দ্রুত রাস্তার কাজ শুরু করতে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সাথে আলোচনা করে  ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে রি-টেন্ডার করে নির্মাণকাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি অভিযোগ করে আরো বলেন তৃণমূল সরকার উন্নয়নের নামে ছেলে খেলা করেছে। ডবল ইঞ্জিনের সরকার এলাকার উন্নয়নে কাজ শুরু করেছে আগামী দিনে এলাকার সমস্ত রাস্তা ঘাট, পানীয় জল সহ অত্যন্ত এলাকার মানুষজনের সামাজিক উন্নয়ন ঘটবে।

Related News

জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, বার্তা দেওয়া হলো সামাজিক সচেতনতার
জেলার খবর
জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে চন্দনপুর গ্রামে আইনি সচেতনতা শিবির, ব...

৯ নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সোমবার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে অনুষ্ঠিত হলো আইনি সচেতন...

3 hrs ago
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

7 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না
জেলার খবর
বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন...

3 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
ভাষা নির্বাচন করুন