সংবাদ ভারত ডেক্স | ২৭ অক্টোবর ২০২৬ :
রাজ্যে জোড়া এনকাউন্টার! গাইঘাটার পর সামশের গঞ্জ, একই দিনে দুটো এনকাউন্টার তোলপাড় রাজ্য-রাজনীতি। এই প্রথম জোড়া এনকাউন্টার দেখলো রাজ্যবাসী। বারুইপুরে খুন ও ধর্ষণ কান্ডের এনকাউন্টার দেখে ছিল রাজ্যবাসী। বিজেপি সরকার গঠন করার পর বাংলায় এ নিয়ে তিনবার এনকাউন্টার দেখলো পশ্চিমবঙ্গবাসী। আজ হলো জোড়া এনকাউন্টার -গাইঘাটায় নাবালিকাকে খুন ও ধর্ষণে অভিযুক্ত প্রহ্লাদ কে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার পুলিশ এনকাউন্টার করে।
অপরদিকে আজই দুপুরে মুর্শিদাবাদের সামশের গঞ্জে বিজেপিকর্মী সুজিত মন্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত সামাউন শেখকে পুলিশ এনকাউন্টার করে। এই দুটো এনকাউন্টারে বাংলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে পুলিশ প্রসাশনের ভূমিকা নিয়ে তর্ক-বিতর্ক ও সমালোচনা।
গাইঘাটায় ২৪ শে অক্টোবর শনিবার বিজয়া সম্মেলনী তে গিয়ে নিখোঁজ হয় একাদশ শ্রেণীর ছাত্রী। পরের দিন রবিবার ২৫ অক্টোবর বিবস্ত্র, ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ নৃশংস খুন ও ধর্ষণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে প্রহ্লাদ কে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার ২৭ অক্টোবর ভোর রাতে গাইঘাটায় খুন ধর্ষন কান্ডে অভিযুক্ত প্রহ্লাদ কে পুনর্নিমাণের জন্য নিয়ে গেলে পুলিশ হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে অভিযুক্ত প্রহ্লাদ এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এতে একজন পুলিশ জখম হয়েছে। পুলিশ আত্মরক্ষার জন্য অভিযুক্তকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় প্রহ্লাদ কে চাঁদপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বারুইপুরের পর খুন ও ধর্ষণ কান্ডে গাইঘাটায় এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু।
মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপিকর্মী পেশায় বিড়ি শ্রমিক সুজিত মন্ডল ২৮ শে আগস্টে নিখোঁজ হয়। পরে পুলিশ জানতে পারে তিনি খুন হয়েছেন। খুন করে তাকে টুকরো টুকরো করে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশ তিন জন কে গ্রেফতার করে সামাউন শেখ, তাজকিরা বিবি এবং জনি শেখকে।
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলো এলাকায় সুজিত মন্ডলের খুনের ঘটনার পুনর্নির্মাণে সামাউন শেখ কে নিয়ে গেলে। সেখানে পুলিশের হাতে থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সামাউন শেখ। পুলিশ আত্মরক্ষার জন্য অভিযুক্তকে সামাউন শেখ কে গুলি করে। গুলিবিদ্ধ সামাউন শেখ কে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।