সঞ্জয় হালদার, পুরুলিয়া : পুরুলিয়া M.S.A ইন্দোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরীয় তাল মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তাল ও তালজাত বিভিন্ন পণ্যের সম্ভাবনা, উৎপাদন ও প্রক্রিয়াকরণ নিয়ে এই ধরনের উদ্যোগ কৃষক ও উদ্যোক্তাদের নতুন দিশা দেখাবে। বাংলার ঐতিহ্যবাহী কৃষিজ পণ্যকে আরও বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।