Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

পশুপক্ষী হাট বাঁচাও সমিতির উদ্যোগে জেলাশাসক ও জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে ডেপুটেশন সিউড়িতে

পশুপক্ষী হাট বাঁচাও সমিতির উদ্যোগে জেলাশাসক ও জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে ডেপুটেশন সিউড়িতে

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন এলাকায় পশুপক্ষীর হাট বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন হাট-নির্ভর ব্যবসায়ী, খামারি, লিজহোল্ডার, শ্রমিক এবং কৃষকরা।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন এলাকায় পশুপক্ষীর হাট বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন হাট-নির্ভর ব্যবসায়ী, খামারি, লিজহোল্ডার, শ্রমিক এবং কৃষকরা। দীর্ঘদিন ধরে পশুহাট বন্ধ থাকায় বহু মানুষের জীবিকা বিপর্যস্ত হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কৃষকরাও তাঁদের গবাদি পশুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ খোলা বাজারে দর-কষাকষির সুযোগ না থাকায় কম দামে পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার বীরভূম জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতির উদ্যোগে সিউড়ির ঈদগাহ ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাট মালিক, লিজহোল্ডার, ব্যবসায়ী, খামারি এবং সাধারণ মানুষ সমবেত হন। পরে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে বীরভূমের জেলাশাসকের কার্যালয় এবং জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে পৌঁছে স্মারকলিপি প্রদান করে।

ডেপুটেশনে নেতৃত্ব দেন সমিতির পক্ষ থেকে মহঃ সফিউল হক, খুরসিদ আলম মিলন, মানস সিংহ, দিলীপ কুণ্ডু সহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—

রাজ্য সরকারের আরোপিত নতুন বিধি প্রত্যাহার।

পশু আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

পশুহাটের লাইসেন্স নবীকরণের (রিনিউ) প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা।

জেলার বন্ধ থাকা পশুপক্ষীর হাটগুলি দ্রুত পুনরায় চালু করা এবং স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ফিরিয়ে আনা।

সমিতির অভিযোগ, পশুহাট বন্ধ থাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হাজার হাজার মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী, পরিবহণ কর্মী, শ্রমিক, খামারি থেকে শুরু করে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। ফলে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।

প্রতিনিধিরা জানান, তাঁদের লিখিত দাবিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য সরকারের নজরে আনার আশ্বাস দেওয়া হয়েছে।

সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু বীরভূম নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। 

উল্লেখ্য, পশুপক্ষীর হাট চালু হলে একদিকে যেমন কৃষক ও খামারিরা তাঁদের গবাদি পশুর ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে এই হাটগুলির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকা আবারও স্বাভাবিক হবে— এমনটাই আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

4 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

4 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

4 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

4 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

4 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

5 hrs ago
ভাষা নির্বাচন করুন