Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

প্রতিশ্রুতি পূরণের দাবিতে ভাদুলিয়া মোড়ে গ্রামবাসীদের পথ অবরোধ, বন্ধ কোল মাইনিংয়ের গাড়ি চলাচল

প্রতিশ্রুতি পূরণের দাবিতে ভাদুলিয়া মোড়ে গ্রামবাসীদের পথ অবরোধ, বন্ধ কোল মাইনিংয়ের গাড়ি চলাচল

লোকপুর থানা এলাকার গঙ্গারামচক-ভাদুলিয়া কোল মাইনিংকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের সময় নিয়মিত ব্লাস্টিংয়ের ফলে ভাদুলিয়া গ্রামের মন্দির-সহ বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে

সেখ রিয়াজুদ্দিন, লোকপুর : লোকপুর থানা এলাকার গঙ্গারামচক-ভাদুলিয়া কোল মাইনিংকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের সময় নিয়মিত ব্লাস্টিংয়ের ফলে ভাদুলিয়া গ্রামের মন্দির-সহ বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামের ফুটবল খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গল থেকে নেমে আসা জলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় বহু জমি জলাভাবে পতিত হয়ে পড়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।

এই সমস্ত সমস্যার প্রতিবাদে প্রায় ছয় মাস আগে গ্রামবাসীরা সোচ্চার হয়েছিলেন। সেই সময় তৎকালীন লোকপুর থানার ওসি, কোল মাইনিং কর্তৃপক্ষের আধিকারিক এবং গ্রামবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। অভিযোগ, ওই বৈঠকে গ্রাম ষোলোআনার পক্ষ থেকে দুটি বোলেরো গাড়ি কোল মাইনিংয়ে ভাড়ায় চালানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে ভাদুলিয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। কোল মাইনিংয়ের গাড়ি আটকে দিয়ে তাঁরা নিজেদের দাবির কথা তুলে ধরেন।


গ্রামবাসীদের পক্ষ থেকে বলরাম দাস বলেন, “আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হচ্ছে না। শুধু টালবাহানা করা হচ্ছে। স্থানীয় থানার পুলিশ ও গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না হওয়া পর্যন্ত কোল মাইনিংয়ের গাড়ি চলতে দেওয়া হবে না।” অন্যদিকে, ঘটনার কথা স্বীকার করে স্থানীয় কোল মাইনিংয়ের ম্যানেজার গৌতম মুখার্জি বলেন, “বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”


প্রতিশ্রুতি পূরণের দাবিতে গ্রামবাসীদের এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান এবং পূর্বের আশ্বাস কার্যকর না হলে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন