সাধন মন্ডল,বাঁকুড়া, বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর জেলা এর প্রতিরোধ নিয়ন্ত্রণ ইউনিট ও দিশার উদ্যোগে পাঁচমুড়া মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগের সহযোগিতায় আজ ২৭শে আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তালডাঙ্গরার পাঁচমুড়া কলেজে একটি এইচআইভি-এইডস সচেতনতা কর্মসূচি কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয়।এই কর্মসূচির লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি-এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে তথ্য প্রদান করা।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অনল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের আইকিউএসি সমন্বয়কারী ডঃ অর্পিতা ভৌমিক, এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ উমাপদ সৎপতি, ডঃ মৃণাল সিংহবাবু এবং তালডাঙ্গরা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠান চলাকালীন, আইসিটিসি কাউন্সেলর প্রণব কুমার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের এইচআইভি সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং এ সম্পর্কিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। শিক্ষার্থীদের জন্য স্ব-মূল্যায়নেরও আয়োজন করা হয়েছিল। এছাড়াও, কলেজ ক্যাম্পাসে এইচআইভি স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান যে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির উদ্দেশ্য হলো তরুণদের এইচআইভি-এইডস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা এবং সমাজে এই রোগকে ঘিরে থাকা ভুল ধারণা ও বৈষম্য দূর করা।
অনুষ্ঠানে আইসিটিসি কাউন্সিলর প্রণব কুমার,অন্বেষা কাউন্সিলর গৌতম গরাই, পিএইচএন শকুন্তলা বাস্কে এবং সিএইচও অঙ্কিতা নন্দন উপস্থিত ছিলেন।