সৌমী মন্ডল ,বাঁকুড়া: রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের কর্মী সুভাষ মাহাতো বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য বহু অর্থের প্রয়োজন। তাই বিভিন্ন প্রান্ত থেকে তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসছেন বহু মানুষ ও প্রতিষ্ঠান।
সেরকমই একটি সামাজিক প্রতিষ্ঠান বঙ্গীয় সাহা সমিতি (কলকাতা) তারাও এগিয়ে এলেন অসহায় রোগী সুভাষ মাহাতোর চিকিৎসায়। বঙ্গীয় সাহা সমিতির পক্ষ থেকে সম্প্রতি এই প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজের হাতে তাদের প্রতিষ্ঠানের কর্মী শুভাষ মাহাতের বিরল অপারেশনের জন্যে ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হল। চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহা সমিতির সম্পাদক সুবীর সাহা সহ কার্যকরী সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ।
এ ছাড়াও সমিতির সদস্য বিশিষ্ট সমাজকর্মী শ্রী দীপক কুমার সাহা সুভাষবাবুর চিকিৎসার একমাসের ওষুধ তুলে দিলেন। প্রসঙ্গে মহারাজ বলেন সুভাষ মাহাতো আমাদের খুব আপনজন সৎ ও নিষ্ঠাবান কর্মী তার হঠাৎ শারীরিক অসুস্থতায় আমরা গভীরভাবে চিন্তিত। আপনাদের সকলের সহযোগিতায় ও ঠাকুর, মা ও স্বামীজীর আশীর্বাদে সুবাস বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।