Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

অরণ্য সপ্তাহ উপলক্ষে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

অরণ্য সপ্তাহ উপলক্ষে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র‍্যালি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাহুল রায়,দাঁইহাট : অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র‍্যালি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র স্কাউট অ্যান্ড গাইডস গ্রুপের সদস্যরাও অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ, কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসার ব্রজ বিলাস সেন, দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, সর্পবন্ধু তন্ময় ঘোষ, পরিবেশবন্ধু অর্নব দাস এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনকর্মী কৌশিক মুখার্জী।

সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে "একটি গাছ, অনেক প্রাণ" শীর্ষক পরিবেশ সচেতনতামূলক উপস্থাপনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব নানা সৃজনশীল পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।

এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়।

ছাত্র-ছাত্রীদের উৎসাহী অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান থেকে "গাছ লাগান, পরিবেশ বাঁচান"—এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসের এই পরিবেশবান্ধব উদ্যোগকে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীরা আন্তরিকভাবে স্বাগত জানান। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান উপস্থিত সকলে।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন