Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

অন্নপূর্ণার টাকা না মেলায় হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের

অন্নপূর্ণার টাকা না মেলায় হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ মহিলাদের

হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না মেলায় বিক্ষোভ, বিডিও অফিস ঘেরাও মহিলাদের।

বসিরহাট : রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা দেবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা ইতিমধ্যে পেয়েছেন কিন্তু অনেক মহিলারা টাকা পায়নি। হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না মেলায় বিক্ষোভ, বিডিও অফিস ঘেরাও মহিলাদের। অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন বহু মহিলা। মঙ্গলবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসের সামনে এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।


বিক্ষোভকারীদের অভিযোগ, একই প্রকল্পের আওতায় থাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা পড়লেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনও অর্থ আসেনি। কেন এই বৈষম্য হচ্ছে, তা নিয়ে একাধিকবার বিডিও অফিসে গিয়েও কোনও স্পষ্ট উত্তর পাননি বলে দাবি তাদের। কারও টাকা আসছে, আবার কারও আসছে না এর কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।


বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের দাবি, তারা প্রকল্পের সমস্ত নিয়ম মেনেই আবেদন করেছেন। তারপরও দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত তাদের প্রাপ্য অর্থ অ্যাকাউন্টে পাঠানোর পাশাপাশি কেন এতদিন টাকা আটকে রয়েছে, তারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তারা। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।


পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়। এদিন বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় অফিসে উপস্থিত না থাকায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এসডিপিও ওমর আলি হোসেন এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল হালদার। তারা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর দীর্ঘক্ষণ ধরে চলা বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

1 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

1 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

1 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

1 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

1 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

2 hrs ago
ভাষা নির্বাচন করুন