সাধন মন্ডল, বাঁকুড়া : ভারতীয় জনতা মহিলা মোর্চার রাইপুর ২ নম্বর মন্ডলের উদ্যোগে আজ অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে এলাকার মহিলাদের ধন্যবাদ ও আনন্দের মিছিল অনুষ্ঠিত হলো মেলেড়া গ্রাম পঞ্চায়েতের মেলেড়া গ্রামে। এই ধন্যবাদ মিছিলে পামেলালেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাসদা।
রাইপুর বিধানসভার ২ নম্বর মন্ডলের সভাপতি তুফান চক্রবর্তী ও সম্পাদক কৌশিক মল্লিক সহ দলীয় কর্মীবৃন্দ ও শয়ে শয়ে মহিলা উপভোক্তা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। এদিনের এই ধন্যবাদ মিছিলে মহিলাদের মুখের হাসি প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেন তা কাজে করে দেখান।
এখনো যাদের একাউন্টে টাকা ঢোকেনি বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে সেগুলি সংশোধনের চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। প্রকৃত প্রাপ্য যারা তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন বলে জানালেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা।