সঞ্জয় হালদার, পুরুলিয়া: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আজ ৭ ই সেপ্টেম্বর থেকে বৃদ্ধ - বৃদ্ধা, স্বামিহীনা এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। এই প্রকল্পের আজ নবান্নের সভাঘর থেকে উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
এই উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে, পুরুলিয়া জেলা সহ সমস্ত ব্লক ও পৌরসভা যুক্ত হয়। পুরুলিয়ার জেলাশাসক শ্রী সুধীর কোন্থাম, অতিরিক্ত জেলাশাসক শ্রী উৎকর্ষ সিং অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) শ্রী সমিক ঘোষ এবং জেলা পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন আধিকারিক শ্রী দেবাশীষ মান্না এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে জেলা থেকে সংযুক্ত হন। আজকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতা পৌঁছে যাবে। এই ভাতা বৃদ্ধিতে খুশি উপভোক্তারা। প্রতি মাসে ১০ তারিখের মধ্যে এই ভাতা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।