নিজস্ব প্রতিনিধি : রাজ্যে পালাবদলের পর দুই কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে গেল । নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি রথ , ১ লক্ষ ২২ হাজার ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী |
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েই দিয়েছেন, রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে। তিনি চেয়েছিলেন, নন্দীগ্রামের প্রার্থী রেকর্ড ভোটে জিতে বিধানসভায় পৌঁছন। অষ্টম রাউন্ডের শেষে পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।
নন্দীগ্রাম উপনির্বাচনে নবম রাউন্ড গণনার আপডেট মিলেছে। তাতে দেখা গিয়েছে, BJP প্রার্থী হাসিরানি রথ ৮০ হাজার ভোটে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে CPI, চতুর্থ স্থানে ISF, পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল।
পঞ্চম রাউন্ডের শেষে BJP-র প্রাপ্ত ভোট ছিল ৫৫ হাজার ৬৬৫, কংগ্রেস পেয়েছে ১৩ হাজার ৭২৮, CPIM-এর প্রাপ্ত ভোট ১ হাজার ৯৯৮, ISF পেয়েছে ৫৮৭ এবং গণতান্ত্রিক তৃণমূল পেয়েছে ২৮৬টি ভোট। যা নবম রাউন্ডের শেষে আরও বেশ কিছুটা বদল হয়েছে।
নন্দীগ্রামে বিপুল জয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, '৮০ হাজার তো পেরিয়ে গিয়েছে। এখনও ৫ রাউন্ড বাকি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ১ লাখের বেশি ভোটে জিততে চলেছে। তাঁর কথাই বাস্তব রূপ পেল | নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভেঙে জয় লাভ করলেন হাসীরানি রথ |