Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
দেশ-বিদেশ

নিট পরীক্ষায় বিস্তর নাম্বার ফারাক? এনটিএর জবাব চাইলো কলকাতা হাইকোর্ট

নিট পরীক্ষায় বিস্তর নাম্বার ফারাক? এনটিএর জবাব চাইলো কলকাতা হাইকোর্ট

নিট পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন, এই মুহুর্তে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রাজধানীর পথে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতাদের একাংশ । পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে।ঠিক এইরকম পরিস্থিতিতে নিট পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।এক পরীক্ষার্থীর প্রায় ৩৭০ নম্বর গোলযোগের অভিযোগ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে।


মামলাকারীর দাবি, নিট পরীক্ষার অ্যানসার কি -এর সঙ্গে ওএমআর -এর মিল নেই। নিট পরীক্ষায় তাঁর ৬৫৯ থেকে ৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু ১৬ জুলাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি -র ফল প্রকাশের পর দেখা যায় নিট-ইউজি পরীক্ষায় তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।নিটের আয়োজক সংস্থা এনটিএ -র কাছে একাধিকবার জানানো সত্ত্বেও, কোনও লাভ হয়নি বলেই দাবি মামলাকারীর। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই পরীক্ষার্থী।


পুনরায় ওএমআর যাচাইয়ের আবেদন করেন ওই পরীক্ষার্থী।এই মামলা গ্রহণ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চেয়েছে কলকাতা হাইকোর্ট।, বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন পরীক্ষক সংস্থাকে জানাতে হবে, কেন নম্বরে এমন বিস্তর গোলযোগ হল। বিচারপতি অমৃতা সিনহা বলেন, “কাউন্সেলিং চলছে। তাই আদালত চাইছে দ্রুত নিজেদের বক্তব্য জানাক এনটিএ”। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরে কারচুপি হয়েছে বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করলেন হুগলির পরীক্ষার্থী। তিনি তাঁর ওএমআর পুনরায় যাচাই করানোর আবেদনও জানিয়েছেন।


এই মামলায় দ্রুত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র জবাব চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন, দেশে ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং চলছে। তাই দ্রুত আদালতে বক্তব্য জানাতে হবে এনটিএ-কে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।মামলাটি করেন হুগলির ডানকুনির পরীক্ষার্থী শ্রেয়া মহান্তি।


মামলাকারীর দাবি, ২১ জুনের পরীক্ষায় তাঁর সিরিয়াল নম্বরের 'আনসার কি'-র সঙ্গে তাঁর ওএমআরের কোনও মিল নেই। মামলাকারীর দাবি, 'আনসার কি' অনুযায়ী তাঁর পাওয়ার কথা ছিল ৬৫৯ থেকে ৬৬১ নম্বর। কিন্তু এনটিএ-র প্রকাশিত ফলে দেখা গিয়েছে, তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন। 'আনসার কি'-র সঙ্গে প্রায় ৩৭০ নম্বরের ফারাক। এই নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।এখন দেখার আগামী মঙ্গলবার কি জানায় এনটিএ।

Related News

MY Bharat Kolkata (South) Organises “Yuva Connect” Programme at Meghnad Saha Institute of Technology
দেশ-বিদেশ
MY Bharat Kolkata (South) Organises “Yuva Connect” Programme at Meghna...

Mera Yuva Bharat (MY Bharat), Kolkata (South), Ministry of Youth Affairs & Sports, Government of India, organised a “Yuv...

1 days ago
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি  অভিনব ' গ্রিন গনেশ' ; গড়ল বিশ্বরেকর্ড Breaking
দেশ-বিদেশ
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ২৫ হাজার পড়ুয়ার হাতে তৈরি অভিনব ' গ্রিন গনে...

অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তৈরি হল এক অভিনব গনেশ। ১১ সেপ্টেম্বর এনটিআর স্টেডিয়ামে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার স্কুলপড...

1 days ago
দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ? Breaking
দেশ-বিদেশ
দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬ : আলোচনার মূল বিষয়গুলি কী কী ?

দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন সর্বসম্মতভাবে 'নয়াদিল্লি ঘোষণা ২০২৬' গৃহীত হয়েছে। বর্তমানে BRICS -র প্রধান লক্ষ্য বিশ্...

1 days ago
তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা মামলা কলকাতা হাইকোর্ট কে দ্রুত বিবেচনার অনুরোধ জানালো সুপ্রিম কোর্ট
দেশ-বিদেশ
তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা মামলা কলকাতা হাইকোর্ট কে দ্রুত বিবেচনার অন...

সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের বোর্ড খোলা নিয়ে আবেদন ফেরাল। এদিন সুপ্রিম কো...

7 days ago
মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত, বাতিল ২০৯টি বিমান Breaking
দেশ-বিদেশ
মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত, বাতিল ২০৯টি বিমান

ইন্দোনেশিয়াযমাউন্ট আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত আন্তর্জাতিক উড়ান-সহ ২০৯টি উড়ান বাতিল l রবিবার ভোর ৩:৫৩ নাগাদ মাউন্ট ...

9 days ago
নেপালের হড়পা বানে ক্ষীণ কান্নায় মিলল বৃদ্ধার সন্ধান ; ১০ দিন কাটল কী ভাবে ? Breaking
দেশ-বিদেশ
নেপালের হড়পা বানে ক্ষীণ কান্নায় মিলল বৃদ্ধার সন্ধান ; ১০ দিন কাটল কী ...

নেপালে হড়পা বানে চারতলা বাড়ি কাদামাটির স্তূপের নীচে চলে যায়। নেপালের বেত্রাবতী নদীর ধারে নুয়াকোট জেলার বিদুর পুরসভা ...

9 days ago
ভাষা নির্বাচন করুন